Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলে ছাত্র-ছাত্রী সহ চাকুরীজীবীদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইন সিস্টেম চালু হল। আর পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ সুপারের অফিস কিংবা অন্যত্র গিয়ে লাইন দিতে হবে না। সরাসরি অনলাইনে আবেদন জানালে এবং উপযুক্ত তথ্য প্রমাণ সঙ্গে দাখিল করলে অতি দ্রুত মিলবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট(Police Verification Certificate)। যা আবেদনকারী দ্রুত হাতে পাওয়ার পর কোন প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারবে। এর ফলে জঙ্গলমহলের মানুষের লাইনে দাঁড়ানোর হওয়া কিংবা সময় নষ্ট থেকে রক্ষা পাবে। মঙ্গলবার এই অনলাইন অ্যাপ সিস্টেমটির উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার।

ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার ১২৬ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দেন জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এক বছরে জঙ্গলমহলে তিন কোটি ৭২ হাজার টাকার ফোন উদ্ধার হয়। এই ফোন গুলির মধ্যে ঝাড়গ্রামের(Jhargram) অতিরিক্ত পুলিশ সুপারের ফোন ৬ বছর বাদে উদ্ধার করে প্রর্তাপনের মাধ্যমে জেলা পুলিশ সুপার অরিজিত সিনহা তার হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তুলে দেন। এর পাশাপাশি পুলিশ ভেরিফিকেশান করতে যাতে আর আসতে হবে না অফিসে।

এবার অনলাইন (Online) থেকেই অ্যাপ্লাই করে পাওয়া যাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এবার অনলাইনে তাই জেলা পুলিশের তরফে এই অনলাইন অ্যাপ চালু করা হয় মঙ্গলবার থেকে। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন পুলিশ সুপার। তিনি সাংবাদিকদের জানান একটি উইন্ডোর মাধ্যমে অতি দ্রুত যাতে সাধারন মানুষ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পায় এবং মানুষের সময় যাতে নষ্ট না হয় তার জন্যই এই ব্যবস্থা চালু করা হল। উদ্দেশ্য একটাই মানুষের হেনস্থা এবং সময় নষ্ট বন্ধ করা। পরবর্তীকালে আর ও বিভিন্ন ধরনের সিস্টেম জঙ্গলমহলে এভাবেই অনলাইনস মাধ্যমে চালু করার বিষয় পরিকল্পনা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার জানান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00