Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলে বাড়ি না পেয়ে ৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বিনপুর -১ ব্লকের দহিজুড়ির চকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না পাওয়ায়,সরব হয়ে গ্রামবাসীরা প্রকল্পের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পাঁচ নম্বর রাজ্য সড়ক(State High Way) অবরোধ করে। বিনপুর থানার (Binpur P.S.) দহিজুড়ি এলাকায় বিক্ষোভ হয়। পাশাপাশি সাপধরা এলাকাতেও অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।আবাস যোজনা তালিকা থেকে বঞ্চিত গরীব মানুষেরা এবং পাওনা ১০০ দিনের প্রকল্পের কাজের টাকার দাবি সহ জব কার্ড এবং একাধিক দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার সকাল থেকেই ঝাড়গ্রাম (Jhargram) ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের টেঙিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওই এলাকার বঞ্চিত দরিদ্র গ্রামবাসীরা ।যার ফলে ঝাড়গ্রামের সাথে জামবনির যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।

যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।গ্রামবাসীদের দাবি প্রকৃত গরিব মানুষ হওয়া সত্ত্বেও তারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি থেকে বঞ্চিত । ১০০ দিন প্রকল্পে কাজ করেও টাকা পায়নি দীর্ঘদিন। সেই সঙ্গে জব কার্ড নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। তাই একাধিক দাবিতে গ্রামবাসীরা মঙ্গলবার সকাল থেকেই টেঙিয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। সারাদিন এই বিক্ষোভের দরুন জঙ্গলমহল  তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।অন্যদিকে আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে জামবনি ব্লকের সাপধরা চার নম্বর অঞ্চলের টেংগিয়াতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ যারা প্রকৃত গরিব তাদের আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম নেই। যারা বড়লোক তারাই ঘর পাচ্ছে। তারই প্রতিবাদে এই অবরোধ।

তার সঙ্গে সঙ্গে এও অভিযোগ করছেন পয়সা নিয়ে আবাস যোজনা তালিকায় নাম ঢোকানো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, যাদের তালিকায় নাম ছিল তাদের মধ্যে প্রকৃত গরিবদের নাম বাদ দেওয়া হয়েছে। নতুন করে সার্ভে করা হোক। বর্তমান যে সার্ভে হয়েছে তাতে কারচুপি করা হয়েছে। গরিব মানুষরা যার ফলে আবাস যোজনা থেকে বঞ্চিত। যাদের পাকা বাড়ি আছে তাদেরকে আবাস যোজনার পাকা বাড়ি দেওয়া হয়েছে। তাই আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদ জানিয়ে, তারা অবরোধ বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বলে তারা জানান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় জামবনী থানার(Jamboni P.S.) পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00