ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে শিক্ষকদের মার ধরের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: প্রাথমিক বিদ্যালয়ে দাদাগিরি।শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী।রাজনীতির রং লাগানোর অভিযোগে সরগরম রাজনীতি।ফের শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে চাঞ্চল্য। স্কুল চলাকালীন প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের(Jambani Block) গিধনী চক্রের অন্তর্গত রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে।জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও যখন পঠনপাঠন চলছিল, সেই সময় এক বিজেপি কর্মী আচমকাই বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক ও এক সহ-শিক্ষককে গালিগালাজ ও শারীরিক নিগ্রহের চেষ্টা করেন।

স্থান ত্যাগ করতে বললে, অভিযুক্ত ব্যক্তি দুই শিক্ষককে প্রাণে মারার হুমকি দেন। ঘটনাটি ঘটে ছাত্রছাত্রীদের সামনেই। ফলে শিশুদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে ভয়ে কাঁপতে থাকে। ওই ব্যক্তি বেরিয়ে গেলেই স্কুলের গেটের তালা লাগিয়ে দেন শিক্ষকরা।শিক্ষকরা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অকারণে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন।ঘটনার পর আক্রান্ত দুই শিক্ষক জামবনী থানায়(Jambani P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির পাল্টা দাবি, স্কুল চত্বরে থাকা একটি কুয়োর পাশে বাচ্চারা খেলাধুলা করছিল, অথচ শিক্ষকরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। বিজেপি কর্মী তার প্রতিবাদ করেছে তাই বিষয়টি নিয়ে অহেতুক রাজনৈতিক রং চড়ানো হচ্ছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের।তবে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, “এখানে রাজনীতি প্রসঙ্গ নয়। স্কুলে ঢুকে শিক্ষককে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। বিষয়টি আইনত দেখা হবে।”অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামবনী থানার পুলিশ। স্কুলে গিয়ে শিক্ষকদের এবং ছোট ছোট পড়ুয়াদের সাথে কথা বলেছে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]