Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামালপুরে গলায় জ্যান্ত কই মাছ আটকে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: পূর্ব বর্ধমান জেলার জামালপুরে গলায় কই মাছ আটকে মৃত্যু যুবকের। বৃষ্টির মধ্যে জ্যান্ত কই মাছ দাঁতে চেপে ধরে রাখতে গিয়ে পিছলে ঢুকে গেল শ্বাসনালীতে। অগত্যা কই মাছের কাঁটা ফুটে অকালে মৃত্যু হল যুবকের। ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার জামালপুর।দেহ ময়নাতদন্ত করতে শুক্রবার পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের(Bardhaman Medical College Hospital) মর্গে।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার(Jamalpur P.S.) অন্তর্গত যৌগ্রাম এলাকায়। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে এলাকায়।

এই বৃষ্টির মৌসুমে মাছ ধরতে গিয়ে গলায় কৈ মাছ(Koi Fish) আটকে মৃত্যু হয় ওই যুবকের। মৃত ওই যুবকের নাম সাগর রায়। বয়স ৩৫ বছর। জানা যায়, বৃষ্টির সময় মাছ ধরতে যায় সাগর সেই সময় দুটি কই মাছ ধরেও ফেলে। তারপর আবার একটি কৈ মাছ পেলে একটি মাছকে সে মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে রাখে আর দুটি মাছ দুই হাতে থাকে তারপরেই ঘটে সেই দুর্ঘটনা।

মুখের মধ্যে থাকা মাছটি পিছলে ঢুকে যায় শ্বাসনালীতে তারপরেই শ্বাসনালীতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন জামালপুর থানার পুলিশ। তারপরই দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।শুক্রবার ময়না তদন্তের জন্য বর্ধমান পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00