শিবরাত্রি উপলক্ষে মামার বাড়ি বেড়াতে এসে জেনারেটারের ইঞ্জিন ভ্যানের তলায় চাপা পড়ে মৃত্যু নাবালকের

Share:

নিজস্ব প্রতিনিধি,ভৈরবপুর: শিবরাত্রি উপলক্ষে বুধবার মামার বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। তার বয়স মাত্র ৯ বছর।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার(Jamalpur P.S.) অন্তর্গত ভৈরবপুর এবং রংকিনি মৌলা এলাকায়। মৃত ওই নাবালকের নাম তৃষান রায়। বয়স ৯ বছর। উৎসব আনন্দের দিনে আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে, দাদপুর নিবাসী তৃষাণ রায় মামার বাড়ি এসেছিল জামালপুরের ভৈরবপুরে। রঙ্কিনী মৌলা এলাকায় জমজমাট শিবরাত্রি পুজো হচ্ছে।

শিবের মাথায় জল ঢালা চলছিল। সেই সময় আনন্দ করতে করতে ইঞ্জিন ভ্যানে চেপে আসছিল ওই শিশুটি। আচমকাই ইঞ্জিন ভ্যানটি কোন ভাবে উল্টে গেলে, ইঞ্জিন ভ্যানের তলায় চাপা পড়ে যায় ওই নাবালক। তড়িঘড়ি স্থানীয় মানুষজন তাকে চিকিৎসার জন্য উদ্ধার করে জামালপুর ব্লক(Jamalpur Block) প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

পরবর্তীকালে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে গোটা ঘটনা খতিয়ে দেখে। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসীরা । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ওই ভ্যানটি পুলিশ আটক করেছে। শিবরাত্রির আনন্দ ম্লান হয়ে গেছে ভৈরবপুর(Bhairabpur) এলাকায়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]