Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুলের ভিতরেই হাতাহাতি শিক্ষকদের, আক্রান্ত এক শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলের পরিচালন সমিতির বৈঠকে আক্রান্ত শিক্ষিকা (Teacher) । দেড়শো বছরের পুরোনো জলপাইগুড়ি জেলা স্কুলে (Jalpaiguri Zilla School) শিক্ষকদের কোন্দল। সেটা মেটাতে ময়দানে নামতে হয়েছে মহকুমা শাসককে। স্কুল পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের আগে বসেছিল বৈঠক। সেই বৈঠকে হাজির ছিলেন শিক্ষকরা। আচমকাই কোনও একটি ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় শিক্ষকদের মধ্যে হাতাহাতি। শিক্ষকদের হাতাহাতি থামাতে গিয়ে আক্রান্ত হন এক শিক্ষিকা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত শিক্ষকদের কোন্দল মেটাতে ময়দানে নামতে হয়েছে মহকুমা শাসককে।

জানা গিয়েছে, পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধির মনোনয়ন জমা দেওয়া নিয়ে  ঘিরে বৈঠক চলাকালীন শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন এক শিক্ষিকা। ওই ঘটনার জেরে জেলা প্রশাসন ও শিক্ষা দফতরে অভিযোগ জমা পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে স্কুলে আসেন হাজির হন এসডিও তমোজিৎ চক্রবর্তী (Tamajit Chakraborty)। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান শিক্ষকের পাশাপাশি সহ শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি। কিন্তু এই বিষয়টি নিয়ে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে কোনও কথা বলেননি প্রধানশিক্ষক বা মহকুমাশাসক। স্কুলের সমস্যা নিয়ে তাঁরা মুখে কুলুপ এঁটেছেন।

প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই জানিয়েছেন, একটা সমস্যা হয়েছিল। বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে চাননা। মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ছোটোদের স্কুল। অনেক পুরনো স্কুল। সেখানে আসা যেতেই পারে। কিন্তু শিক্ষকদের হাতাহাতি প্রসঙ্গে কোনও কথা বলেননি তাঁরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00