জঙ্গলে হাতি থেকে বাঁচাতে পরীক্ষার্থীদের জন্য ২৫ টি গাড়ির ব্যবস্থা করল বন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পরীক্ষার্থীদের বেশি প্রেসার নয়।ছেলেমেয়েদের মেন্টাল হেলথ এর বিষয়ে নজর দিয়ে তাদের উৎসাহিত করতে হবে। অভিভাবকদের প্রতি বার্তা জলপাইগুড়ির জেলাশাসকের।পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা সহ সিসিটিভি(CCTV) ক্যামেরা এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জেলা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা মাধ্যমিক পরীক্ষা জন্য তৈরি বলে জানান, জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভীন।চা বাগান অধ্যুষিত এলাকায় বন দফতরের গাড়িতেই মাধ্যমিক পরিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁচ্ছে দেওয়ার বন্দোবস্ত করল জলপাইগুড়ি জেলা(Jalpaiguri District) প্রশাসন।

জেলাশাসক শামা পারভিন জানান, জঙ্গল এলাকার জন্য ২৫ টি গাড়ি বনদফতর বন্দোবস্ত করেছে। সেই গাড়িতেই আমরা মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁচ্ছে দেব। পাশাপাশি অন্যান্য এলাকার জন্যও সরকারি বেসরকারি ১০০ -র উপরে বাসের বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন রুটের জন্য। এবার জেলায় প্রায় ৩৬ হাজার পরিক্ষার্থী পরীক্ষা দেবেন। তাদের জন্য ১০০ টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। সেই পরীক্ষা কেন্দ্র গুলিতে ভিজিট করা হচ্ছে। সেখানকার টয়লেট(Toilet), পানীয় জলের ব্যবস্থা কেমন সেটাও খতিয়ে দেখা হয় শনিবার।

অপরদিকে, জলপাইগুড়ির পুলিশ সুপার(SP) উমেশ খান্ড বাহালে জানান , স্পেশাল গাড়ি সহ মোটরবাইক পুলিশের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে কারণেই সব রকম ব্যবস্থা রয়েছে জেলা পুলিশ প্রশাসন এবং ট্রাফিকের তরফে। থাকছে সাদা পোশাকের পুলিশ সহ মহিলা পুলিশ। পুলিশের কড়া নজরদারির মধ্য দিয়েই সুষ্ঠুভাবে পরীক্ষা দিলে যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেদিকে নজর রাখবে জেলা পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]