Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলঙ্গীর ঘোষপাড়ায় খোলা রাস্তা থেকে চাঁদি কুড়োনোর হুড়োহুড়ি !

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: জলঙ্গীর ঘোষপাড়ায় চাঁদি কুড়োনোর হুড়োহুড়ি। একেবারে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাঁদির দানা(Broken Edge Of Sliver )। এইরকম ভাবে চাঁদির দানা চোখের সামনে দেখতে পেলে কেই বা কুড়োতে না চান বলুন। মঙ্গলবার দুপুরে হঠাৎ রাস্তার মধ্যে চাঁদির দানা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই মুখে মুখে সেই খবর জানাজানি হতেই চাঁদি কুড়োনোর হুড়োহুড়ি লেগে যায়। আট থেকে আশি সকলেই কুড়োতে থাকেন চাঁদির দানা। কে বেশি করে চাঁদির দানা কুড়োতে পারে সেই প্রতিযোগীতায় নামে সকলে।

সেই ছবি মোবাইল বন্দী করতে পুরোপুরি পড়ে যায় সাধারণ মানুষের। পথ চলতি মানুষও চাঁদি কুড়োতে নেমে পড়েন। কেও কেও বলছেন আকাশ থেকে চাঁদি পড়েছে। জলঙ্গীর(Jalangi) ঘোষপাড়া এলাকায় এভাবেই চাঁদির দানা কুড়োতে ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই হাত ভর্তি করে চাঁদির দানা কুড়িয়ে ফেলেন। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোটর সাইকেল চালক,টোটো চালক,সাইকেল আরোহী কেউই বাদ গেল না। তবে সূত্র মারফত জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বর্ডার পেরিয়ে পাচার হয় চাঁদির দানা। কোন পাচারকারী সেই চাঁদির দানা নিয়ে যাওয়ার সময় কোন ভাবে সেটা রাস্তার ওপর ছড়িয়ে,ছিটিয়ে পড়ে। আর সেগুলো সাধারণ মানুষের চোখে পড়তেই চাঁদি কুড়োতে হুড়োহুড়ি লেগে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থ হয়ে যায় পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00