জগদ্দলে শিক্ষকের অপমানে পড়ুয়ার আত্মহত্যার অভিযোগ, শোক পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: শিক্ষকের অপমানে পড়ুয়ার আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলে(Jagtdal)। মৃত পড়ুয়া রাজা দে (Raja Dey)শ্যামনগর কান্তিচন্দ্র হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আতপুরের ২ নম্বর বঙ্কিম নগরে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আত্মহত্যার কারন হিসেবে গৃহ শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়কে(Tanmoy Chatterjee) দায়ী করেছে মৃতের পরিবার।

জানা গিয়েছে, শ্যামনগর কান্তি চন্দ্র হাই স্কুলের(Shyamnagar Kanti Chandra High School) পার্শ্ব শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের কাছে বাংলা বিষয়ের টিউশন নিত ওই পড়ুয়া। মৃতের সহপাঠী সুব্রত আঢ্য জানায়, ব্যাচের ছেলেদের রানাঘাটের একটি হলে ‘খাদান’ সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন তন্ময় স্যার। হলের বাইরে বেরিয়ে স্যার গ্রূপের ছবি তুলতে বলেছিলেন। কিন্তু তাতে তাঁরা দু’জন রাজি ছিল না।

ছবি তুলতে রাজি না হওয়ায় স্যার দু’জনকে ভৎসনা করেন। সুব্রতর দাবি, অপমান সহ্য করতে না পেরে হয়তো রাজা আত্নঘাতী হয়েছে। ছাত্রের মা লতা দেবীর অভিযোগ, ছেলেকে একাধিকবার অপমানকে করেছিল তন্ময় স্যার। একদিন বাড়িতে এসেও স্যার ছেলেকে অপমান করেছিল। তাঁর দাবি, অপমান সহ্য করতে না পেরেই ছেলে আত্মহত্যা করেছে। তন্ময় স্যারের শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার-পরিজন। পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]