নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফেসবুক ডাউনলোড করাকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে বচসা, আর রাগের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বছর ২০ -র প্রেমিকের।ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুর- এর বড়গাছিয়া শিবরামপুর এলাকার জানা গিয়েছে বড়গাছিয়া শিবরামপুর(Sibrampur)এলাকার বাসিন্দা শেখ সাহাবুল হোসেন (Sahabul Hossian)নামের এক যুবক হুগলির মাধবপুর এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে।ওই যুবকের বাবা জানান, তারা এই বিষয়ে সকলেই জানতেন।
বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতোই নিজের রুমে ঘুমোতে যায় সাহাবুল এবং মাঝরাতে সাহাবুলের পরিবার দেখতে পায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। দরজা ভেঙে তাকে নামানোর চেষ্টা করে পরিবারের সদস্যরা। তারপরেই তার পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সাহাবুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে(Jagatballavpur Hospital) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ওই যুবকের পরিবারের দাবি প্রেমিকার সঙ্গে ফেসবুক ডাউনলোড(Download) করা নিয়ে একটি ঝামেলা হয়েছিল এবং সেই কারণেই আত্মহত্যা বলে মনে করছেন মৃত সাহাবুলের পরিবার।ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রয়োজনে প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।