Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডোরেমন, মোটু পাতলুর সঙ্গে বাজারে পাল্লা দিচ্ছে জগন্নাথ রাখি

Share:

নিজস্ব প্রতিনিধি, দিনবাজার : প্রবল বৃষ্টির জেরে পাহাড়ের ধস, বর্ষাকালে বন্ধ রয়েছে জঙ্গলও। তাই মানুষ এই বছর ঘুরতে যাচ্ছে দিঘায়। চলতি বছরে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। তাই জগন্নাথ দেবকে দর্শন করতে অনেকেই সেখানে হাজির হচ্ছেন। দিঘার জগন্নাথ দেবের পাশাপাশি এবার রাখিতেও জগন্নাথদেবের ধুম।

প্রতিবছর বিভিন্ন ধরনের কার্টুন সহ বিভিন্ন ডিজাইনের রাখি বাজারে আসে। এবার জগন্নাথ দেবের রাখি এসেছে বাজারে। বিভিন্ন ডিজাইনের পরিবর্তে ভাইয়ের হাতে জগন্নাথ দেবের রাখি বাঁধবে বোন। উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জগন্নাথ দেবের রাখি দেখতে পাওয়া গিয়েছে। ডোরেমন, ছোটা ভীম কিংবা মোটু-পাতলু সহ বিভিন্ন ডিজাইনের মতো রাখি কিনতে পাওয়া যায়। এবার সেই সকল রাখির সঙ্গে বিক্রি হচ্ছে জগন্নাথদেবের ছবি দেওয়া রাখি। মাত্র ২০ টাকায় জলপাইগুড়ির বাজারে বিক্রি হচ্ছে ওই রাখি। মানুষ ভিড়ও করছে সেই রাখি কিনতে।

জলপাইগুড়ির দিনবাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, ‘জয় জগন্নাথ’ রাখির চাহিদা প্রবল। রাখির দুদিন বাকি থাকতেই প্রায় শেষ হয়ে গিয়েছে রাখি। কেউ কেউ বলছেন, জগন্নাথ রাখির চাহিদা তুঙ্গে। ছোটোরা কার্টুন রাখিতেই আটকে রয়েছে। ডোরেমন থেকে মোটু-পাতলু সহ বিভিন্ন কার্টুনের রাখি পাওয়া যাচ্ছে। ভাই কার্টুন পছ্ন্দ করে, তাই কার্টুন রাখিকেই বেছে নিচ্ছে ছোট ছোট দিদিরা। তাঁদের কাছে কার্টুন রাখি অত্যন্ত প্রিয়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বাজারে হরেক রকমের রাখির চাহিদা তুঙ্গে। ছোট থেকে বড় সকলের কাছেই রাখিপূর্ণিমা অত্যন্ত কাছের উৎসব। রাখির সঙ্গে দোকানিরা সাজিয়ে রেখেছে উপহারের পসরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00