Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভারতকে বাঁচাতে সবাইকে নিতে হবে’, মমতা প্রসঙ্গে ইয়েচুরি

দীর্ঘদিন পর বাংলায় এসে এদিন ইয়েচুরি জানিয়ে দিলেন কেন তিনি বা দল মমতার পাশে থাকছেন INDIA জোটে। অতীত তুলে দিলেন ব্যাখাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার থেকে CPI(M)-র ৩ দিনের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শুরু হল হাওড়ার জেলা কার্যালয়ে। সেখানে এদিন অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram Yechury)। সেখানেই এদিন তিনি তাঁর বক্তব্যে জানিয়ে দেন, কেন দল দেশে তৈরি হওয়া বিজেপি(BJP) বিরোধী মহাজোট INDIA-তে সামিল হয়েছেন এবং কেন সেই জোটে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তথা তৃণমূলের(TMC) পাশে থাকছেন। উল্লেখ্য, এর আগে চলতি বছরেই INDIA জোটের একাধিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারাম ইয়েচুরির পাশাপাশি ছবি প্রকাশিত হয়েছে। সেই নিয়ে দলের অন্দরেই, বিশেষ করে বাংলার বুকে বাম শিবিরে, বিস্তর ক্ষোভ তৈরি হয়েছিল। দীর্ঘদিন পর বাংলায় এসে এদিন ইয়েচুরি জানিয়ে দিলেন কেন তিনি বা দল মমতার পাশে থাকছেন।

এদিন ইয়েচুরি তাঁর বক্তব্যে জানান, ‘ভারতকে বাঁচানোর জন্যই INDIA তৈরি হয়েছে। দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তা হলে অবশ্যই আগে দেশকে বাঁচাতে হবে। সেই কাজে যাঁরা আসতে চান, তাঁদের সবাইকে নিতে হবে। অনেকে আপনারা বলেছিলেন, কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম। বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা নয়। গোটা দেশ জানে, তৃণমূল আগে বিজেপির শরিক ছিল। আবার দরকারে তারা বোঝাপড়া করতে পারে। কিন্তু সামগ্রিক যে ধারণা থেকে INDIA তৈরি হয়েছে তাতে যারা আসতে চায়, তাদের সবাইকেই নিতে হবে। INDIA কোনও নির্বাচনী জোট নয়। ফলে তৃণমূলের সঙ্গে রাজ্যে সমঝোতার কোনও প্রশ্ন নেই। ইন্দিরা গান্ধিকে হারানোর জন্য সবাই যখন এক হচ্ছে, তখন আমরা ছাত্র আন্দোলন করি। আমরা অনেকেই সেই সময়ে ক্ষোভ, বিক্ষোভ দেখিয়েছিলাম। আমাদের ডেকে বি টি রণদিভে বুঝিয়েছিলে, দিল্লি থেকে একটি গাড়ি যদি আগ্রা যাওয়ার পথে খারাপ হয়, তা হলে তাকে ঠেলতে হবে। আশপাশের লোককে ডাকতে হবে। যারা আসবে, তাদের মধ্যে কি বাছবিচার করা হবে? না কি তখন আশু উদ্দেশ্য হবে গাড়িটাকে ঠেলে নিয়ে যাওয়া?’

এদিকে আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, ২৪’র ভোটে বাংলার মাটিতে কংগ্রেসের সঙ্গে জোট গঠন নিয়ে এখনও কোনও স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে মৌখিক ভাবে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু একই সঙ্গে কংগ্রেসের তরফে ১৮টি আসন চাওয়া হয়েছিল। এই পরিমাণ আসন ছাড়া নিয়ে বাম শিবিরে সমস্যা না থাকলেও বেশ কিছু আসন নিয়ে দুই শিবিরেই মতভেদ আছে। বিশেষ করে বাম শরিকদের ভাগে কোন কোন আসন পড়বে, সেই রফা কংগ্রেস মানবে কিনা তা নিয়ে জটিলতা থেকেই গিয়েছে। তবে ISF’র সঙ্গে সম্ভবত এবার কোনও জোট আর হচ্ছে না বামেদের। তাই আসন ভাগাভাগির বিষয়ে তাঁদের আসন ছাড়ারও কোনও গল্প থাকছে না।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00