Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তৎপর সেচ দফতর, এলাকায় প্রতিনিধি দল

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের ফল ঘোষণার পরই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তোড়জোড় শুরু হয়েছিল। কিছুদিন আগেই সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল সাংসদ দেব। শনিবার সেচ দফতরের প্রতিনিধি দল এল দাসপুরে। কীভাবে খাল সংস্কারের কাজ করা যায়, তা খতিয়ে দেখলেন পদস্থ আধিকারিকরা।

লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ রাজ্য সরকার করবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস মেলার পর ভোট জিতেই উদ্যোগ নিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব। গত ১২ জুন সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সাংসদ। বৈঠকে দাসপুরের দুটি সেচ খাল শিলাবতী ও কংসাবতীর সঙ্গে যুক্ত করে জলের চাপ কমানোর ব্যাপারে আলোচনা হয়। সেই নিয়ে এদিন সেচ দফতরের পদস্থ দুই আধিকারিক আসেন দাসপুর ১ নম্বর ব্লক এলাকায়। কীভাবে সেচ খালকে শিলাবতী ও কংসাবতী নদীর সঙ্গে যুক্ত করা যায়, তা খতিয়ে দেখেন তাঁরা। প্রতিনিধি দলটি চন্দেশ্বর খালের মুখ থেকে সুরতপুর পর্যন্ত এলাকা খতিয়ে দেখেন। জানা গিয়েছে, প্রায় ৫ কিলোমিটার খাল কাটা হবে।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বঙ্গ রাজনীতিতে আলোচনা হয়েছে। একটা সময়ে এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের কাছে দরবার করে রাজ্য। কিন্তু কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্যের আশ্বাস মেলেনি। গত লোকসভা ভোটের আগে ঘাটালের সাংসদ দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানান, যেন ঘাটাল মাস্টারপ্ল্যানকে রাজ্যের টাকায় করা যায়। দেবের সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্র টাকা না দিলে টাকা দেবে রাজ্য। মুখ্যমন্ত্রীর আশ্বাস মতোই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রাথমিক কাজ শুরু করে দিল সেচ দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00