রুশ গুপ্তচর পুত্রবধূ মামলা : ভিক্টোরিয়ার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি ইন্টারপোলের

Share:

নিজস্ব প্রতিনিধি : চন্দননগরের বসু পরিবারের রুশ পুত্রবধূ ভিক্টোরিয়ার বিরুদ্ধে এবার ব্লু কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। আন্তর্জাতিক তরে অপরাধ দমন করতে বিশ্বজুড়ে কাজ করতে এই ইন্টারপোল গঠন করা হয়েছিল। কোনো এক দেশ থেকে অপরাধী অন্যদেশে পালিয়ে গেলেও তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে এই নোটিশ জারি করা হয়ে থাকে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রককে ভিক্টোরিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।  দেশ ছেড়ে যাতে কোথাও যেতে না পেরে সেটা নিশ্চিত করতে বলা হয়েছিল। আদালতে কেন্দ্র জানিয়েছে, ছেলেকে নিয়ে দেশ ছেড়েছেন ভিক্টোরিয়া। বিভিন্ন পথ ধরে মস্কোতে পৌঁছেছেন তিনি। মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে রুশ প্রশাসনের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। ভিক্টোরিয়া ছেলে স্ট্যাভিওকে নিয়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ চন্দননগরের বসু পরিবারের।

চন্দননগরের  সৈকত বসু চিনে কাজ করার সময় ভিক্টোরিয়ার সঙ্গে আলাপ হয়। ২০১৭ সালে বিয়ে করার পর থেকে ভারতে আসার জন্য চাপ দিতেন ভিক্টোরিয়া। ২০১৯ সালে ভারতে আসেন সৈকত। তিনি যোগ দেন ভারত সরকারের এমএসএমই মন্ত্রকে। দিল্লিতে থাকতেন তাঁরা। ২০২০ সালে জন্ম হয় সৈকত ও ভিক্টোরিয়ার ছেলে স্ট্যাভিও-র। জানা গিয়েছে, সৈকতের বাবা  ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্তা। তাঁর অভিযোগ, ভিক্টোরিয়ার বাবা রাশিয়ান স্পাই এজেন্সি -তে কাজ করতেন। সৈকত ও ভিক্টোরিয়া কলকাতায় আসার পর ভিক্টোরিয়া ভারতীয় সেনার সদর দফতরে যেতে চাইতেন। হঠাৎ সৈকত এবং ভিক্টোরিয়া আলাদা থাকতে শুরু করেছিলেন। আদালতের নির্দেশ ছিল, ছেলে যৌথভাবে সৈকত ও ভিক্টোরিয়ার কাছে থাকবে।কিন্তু জুলাই মাসের শুরুতেই ছেলেকে নিয়ে পালিয়ে যায় ভিক্টোরিয়া। তারপরেই ছেলেকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সৈকত।

সূত্রের খবর, বিহার, নেপাল হয়ে একাধিক ঘুরপথে রাশিয়ায় গিয়েছিল ভিক্টোরিয়া। ফলে তাকে ধরা সম্ভব হয়নি। ভিক্টোরিয়ার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করার সম্ভব হচ্ছে না। শীর্ষ আদালতে মামলাটি উঠলে বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের হেফাজতে ছিল শিশুটি। তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে গিয়েছে তার মা। বিষয়টি শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছিল, ইন্টারপোলের মাধ্যমে কথা বলে শিশুটিকে কিভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা হোক। সেই মতো ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে।

রুশ গুপ্তচর পুত্রবধূ মামলা : সুপ্রিমকোর্টের রোষের মুখে দিল্লি পুলিশ, তদন্ত হবে রাশিয়ায়

বড় বিপদে শেখ হাসিনা, রেড নোটিশ জারি ইন্টারপোলের

হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি চেয়ে ইন্টারপোলকে চিঠি ইউনূস সরকারের

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনূস সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]