Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাথমিক টেটের জন্য ৬ জেলায় বন্ধ ইন্টারনেট

দুই দিনাজপুর, দুই মেদিনীপুর, মালদহ এবং মুর্শিদাবাদে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বিঘ্নে প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন করতে ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ দিনাজপুরে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

শনিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রবিবার, ১১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ২ টো ৩০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা। প্রাইমারি টেট (Primary TET 2022) পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছে আবেদন করা হয়েছিল স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার জন্য। সেই আবেদনের প্রেক্ষিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র দফতর।

প্রসঙ্গত প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে শনিবার বিস্ফোরক অভিযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। কেউ কেউ টেট বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘পর্ষদের কাছে, প্রশাসনের কাছে খবর আছে। কেউ কেউ পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন। প্রসাসনের কাছে খবর আছে। সেরকম হলে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করব।’  প্রোটোকল অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে এদিন তিনি জানান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে টেট পরীক্ষা কেন্দ্রগুলিতে। রাজ্যজুড়ে মোট ১৪৬০টি কেন্দ্রে পরীক্ষা হতে চলেছে। রবিবার ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দিতে চলেছেন প্রাথমিক টেট।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00