Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমোডের পাশে মাংস, বিরিয়ানিতে ঘুরছে পোকা, শিলিগুড়ির একাধিক হোটেল-রেস্তরাঁ অভিযানে চোখ কপালে প্রসাশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্তমানে রাস্তার ধারে দোকানের খাবার নিয়ে নানা রকম অভিযোগ শোনা যায়। এই নিয়ে বেশ অনেক দিন ধরেই নানা জল্পনা চলছিল। তবে শিলিগুড়ি এলাকায় এরকম একাধিক অভিযোগ আসতে দেখা যায়। শুনতে পাওয়া যায় কখনও বিরিয়ানির প্যাকেটে পোকা রয়েছে। আবার কখনও অস্বাস্থ্যকর পরিবেশে দেদার তৈরি হচ্ছে খাবার। এবার এই বিষয় নিয়েই কঠোর হল সেখানকার পৌরনিগম। জানা গিয়েছ, পুরসভা, পুলিশ-প্রশাসন, ক্রেতা-সুরক্ষা দফতর ও দমকল বিভাগ মিলিয়ে একাধিক আধিকারিক শিলিগুড়ির  বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং স্টলে অভিযান চালাচ্ছেন।

সূত্রে জানা গিয়েছে, এই আধিকারকরা অভিযানে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এক রেস্তরাঁয় যায়। সেখানে গিয়েই তাঁদের চোখ ছানাবড়া হয়ে যায়। ওই রেস্তরাঁয় শৌচালয়ে কমোডের পাশেই রাখা রয়েছে বিরিয়ানি ও মাংস। পাশে পড়ে রয়েছে আবর্জনা। খুবই অস্বাস্থ্যকর অবস্থায় তৈরি হচ্ছে বিরিয়ানি। তবে এই খাবারেই ক্রেতাদের দেওয়ার সময় সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা সামনে আসতেই একাধিক দোকান, রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।

শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তাঁরা কিছুতেই মানতে চাইছেন না। তাঁদের কথা অনুযায়ী, সরকারি আধিকারিকদের আসতে দেখেই বাসি বিরিযানি তাঁরা শৌচালয়ে লুকিয়ে রেখেছিলেন। তার বেশি কিছু না। এই বিষয় মেয়র গৌতম দেব জানিয়েছেন, “এসব মানা হবে না। রোজ এই অভিযান হবে।” তবে শেষ পর্যন্ত কী হবে কিছুই বোঝা যাচ্ছে না। প্রশাসনের এই কড়া পদক্ষেপে কতটা উন্নতি হবে ব্যবস্থার এখন সেটাই দেখার বিষয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00