Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়ি রাজগঞ্জে উদ্ধার বিরল প্রজাতির ফ্ল্যাপ শেল টার্টেল

কচ্ছপটিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে তাই খুশি বন কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই যুবকের চেষ্টায় প্রানে বাঁচলো বিলুপ্তপ্রায় ফ্ল্যাপ শেল টার্টেল। ফের কাজে লাগলো সচেতনতা প্রচার। জলপাইগুড়ি রাজগঞ্জ থানার অন্তর্গত ভাঙামালি এলাকায় রবিবার রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল দুই যুবক। বাইকের হেড লাইটের আলোতে তারা দেখতে পায় একটি কচ্ছপ রাস্তা পার হচ্ছে। তখনই তারা বাইক থামিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে। এরপর তারা খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে যান গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মী সৌভিক মন্ডল। তিনি সেটিকে উদ্ধার করে নিয়ে যান।

বন দফতর সূত্রে জানা গিয়েছে এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল টার্টেল। আগে গ্রামাঞ্চলে দেখা যেত। তখন মানুষ প্রায়শই এই কচ্ছপ গুলিকে শিকার করে খেত। যার পরিনাম এই কচ্ছপগুলিকে এখন আর দেখা পাওয়াই মুশকিল। তবে লাগাতার সচেতনতা প্রচার চালানোয় মানুষ অনেকটা সচেতন হয়েছে। তাই এখন কচ্ছপ দেখা গেলে সেটিকে শিকার করে না খেয়ে বন দফতরকে খবর দেয়। ফলে এদের প্রান বেঁচে যাচ্ছে।

এই ঘটনায় খুশির জোয়ার বন দফতরের কর্মীদের মধ্যে। কচ্ছপটিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে তাই খুশি বন কর্মীরা। সবটাই সম্ভব হয়েছে সচেতনতার জন্য। নইলে সম্ভব হত না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00