Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মোদিদা একটু ওয়েট করতে পারলেন না’, ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার বারাসতের কাছারি ময়দানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। সেই সভাতে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে দেখা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু অনেকের সঙ্গে দেখা না করেই চলে যান প্রধানমন্ত্রী। এতেই ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির মহিলারা। তাঁদের অভিযোগ, ‘দাদা আমাদের জন্য একটু ওয়েট করতে পারলেন না। শুধু কী ওনারই সময়ের দাম আছে। আমাদের নেই?’

এদিন বারাসতের সভায় নির্যাতিতা মহিলাদের জন্য দেখা করিয়ে দেওয়ার পরিকল্পনা করে বঙ্গে বিজেপির নেতা নেত্রীরা। সেই মতো সন্দেশখালির মহিলাদের সভায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়। কিন্তু বেশিরভাগই মহিলাদের সঙ্গেই দেখা করতে পারেননি প্রধানমন্ত্রী। নির্যাতিতা মহিলারা যখন সভায় এসে পৌঁছোয় ততক্ষণে প্রধানমন্ত্রী সভাস্থল ছেড়ে বেরিয়ে গিয়েছে। এতেই বেজায় অসন্তোষ সৃষ্টি হয় সন্দেশখালির মহিলাদের মধ্যে। একজন মহিলা জানান, ‘আমরা ভোর পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি। উনি (প্রধানমন্ত্রী) আমাদের জন্য ওয়েট করতে পারলেন না। ওনার সময়ের দাম আছে। আমাদের সময়ের দাম নেই। উনি (প্রধানমন্ত্রী) সন্দেশখালি যাবেন ও মা বোনেদের সঙ্গে দেখা করবেন। ওনার কাছে আমরা আসতে চাই না। আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছিলাম, সেইভাবেই আন্দোলন চালিয়ে যাব।‘

এদিন বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালিতে যেভাবে মহিলাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে, তাতে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তবে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির মহিলারা। যদিও তাঁদের মধ্যে কেউ কেউ অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় প্রসঙ্গে রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলেছেন। তাঁদের বক্তব্য, পুলিশ তাঁদের গাড়ি আটকে রাখার জন্যই তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি।

সন্দেশখালিতে জালনোট উদ্ধারে নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

সন্দেশখালিতে বিজেপিতে ধস, রেখা পাত্রের সঙ্গী-সহ ৩ হাজার পদ্মকর্মী সামিল তৃণমূলে

জন্ম থেকেই জঙ্গি পোষে পাকিস্তান, আলিপুরদুয়ার থেকে কটাক্ষ মোদির

দেশবাসীর উদ্দেশ্যে রাত ৮টায় প্রধানমন্ত্রী মোদির ভাষণ, কী বার্তা?

শাহজাহানের নামে আর্মসের লাইসেন্সে নাগাল্যান্ড যোগ, তথ্য পেল সিবিআই

সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, জামিন মিলল না সন্দেশখালির শাহজাহানের

ফের বন্দুকের নিশানায় তৃণমূল নেতা, মালদহের পর সন্দেশখালিতে চলল দেদার গুলি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00