Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাণাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে প্রচারে দেব

র বিজেপি প্রতিদ্বন্দ্বি হিরণকে উদ্দেশ্য করেই যে, তিনি এই বিস্ফোরক দাবি টি করেছেন তা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, কোনও কিছুই দেবের কাছাকাছি ঘেঁষতে পারবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ: আগামী ১৩ মে  চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা আসনে ভোট। আর ওই আট আসনের মধ্যে রয়েছে নদিয়া জেলার রানাঘাট। গত নির্বাচনে রানাঘাটে জয়ী হয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকার। এবার ওই আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে কোমর কষে ঝাঁপিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো বিজেপিকে হারাতে পদ্ম শিবিরেরই ডাকাবুকো নেতা মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বুধবার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার চালালেন অভিনেতা-রাজনেতা দীপক অধিকারী ওরফে দেব।

চলতি লোকসভা ভোটে তৃণমূলের প্রতীকে ঘাটাল থেকে তৃতীয়বার সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন বাংলা সিনেমার নায়ক। নিজের জয় সম্পর্কে এতটাই নিশ্চিন্ত তিনি যে নিজের সংসদীয় কেন্দ্র ছেড়ে দলের বাকি প্রার্থীদের হয়ে প্রচারে দৌড়চ্ছেন। কখনও হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রোড শো করছেন তো কখনও মালদায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাচ্ছেন।

বুধবার ঘাটাল ছেড়ে রানাঘাটের কৃষ্ণগঞ্জে দলীয় প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে রোড শো করেন তিনি। মাজদিয়া ফুটবল ময়দান থেকে শুরু হয় রোড শো। ভোজনহাট টুঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়।  অভিনেতা তথা সাংসদকে একবার চোখের দেখা দেখতে জনসুনামি আছড়ে পড়েছিল। রাস্তার দু’ধারে কাতারে-কাতারে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। অনেকেই পর্দার নায়কের সঙ্গে হাত মেলানোর জন্য বাধার প্রাচীর টপকে কাছে যাওয়ার চেষ্টা চালালেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00