Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীক্ষা ভাল না হওয়ায় আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাল হয় পরীক্ষা। তাই নিজেকে শেষ করে ফেললেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের গোলাহাট মোড় এলাকায়। জানা গিয়েছে, আত্মঘাতী হওয়া পড়ুয়া হলেন তৌশিক মণ্ডল। সে বর্ধমান বিদ্যার্থী বয়েজ উচ্চবিদ্যালয়ের পড়ুয়া।  বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের বায়োলজিক্যাল সায়ন্সের পরীক্ষা। আর সেই পরীক্ষা খারাপ হওয়ার জন্যই নিজেকে শেষ করে ফেললেন তৌশিক।

পরিবার সূত্রে জানা গেছে, তৌশিকের বায়োলজিক্যাল সায়ন্স পরীক্ষা ভাল হয়নি। সেইজন্য  বুধবার থেকেই সে কারুর সঙ্গে কোন কথা বলছিল না। তবে , পরীক্ষা খারাপ হওয়ার জন্য পরিবারের তরফ থেকে তাঁকে কোন বকাবকি করা হয়নি। বরং, তাঁর পাশে থেকেছেন সকলেই। এরপরেই তাঁর মন থেকে দূর হয়নি বিষাদের মেঘ।  সেইজন্যই নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় তৌশিক।

বৃহস্পতিবার সকালে বাড়িতে যখন কেউ ছিল না , সেই সুযোগেই তৌশিক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন ফিরে এলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তা দেখেই কান্নায় ভেঙে পড়েন বাড়ির সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তৌশিকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখন পর্যন্ত কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। তৌশিকের অকাল মৃত্যুতে গোলাহাট মোড় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00