Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ার হুগলি নদীতে কুমিরের আনাগোনায় বন্ধ একাধিক গঙ্গার ঘাট

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হুগলি নদীর বুকে কুমিরের দেখা মেলায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে,পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় কুমির । মঙ্গলবার সন্ধ্যেবেলা থেকে দেখা যায় কুমির(Cocodial)। এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। অনেকেই মুঠোফোনে সেই দৃশ্য বন্দি করে। আপাতদৃষ্টিতে কুমির বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই এলাকার বাসিন্দারা গঙ্গায় স্নান সহ পূজার কাজ করতে আসেন।এছাড়া নৌকা নিয়েও যাতায়াত করেন ।

তাই অনেকেই গঙ্গাতে সাহস করে নামছেন না । গঙ্গাতে কুমির এলোই বা কি করে বুঝে উঠতে পারছে না কেউই। প্রশাসনের পক্ষ থেকে ঘাটে না নামার জন্য মাইক প্রচার করা হচ্ছে। পাঁচপাড়া পঞ্চায়েতের তরফ থেকে এন সি পাল ঘাট(N C Pal Ghat), পদরা ঘাট, রাধা গোবিন্দ ঘাট(Gobinda Ghat), রাজগঞ্জ জেটি ঘাট সহ আরো বেশ কিছু ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই জানাচ্ছেন পাঁচপাড়া পঞ্চায়েত সদস্য অমিতাংশু পোড়েল । মিঠুন দাস রাধাদাসী এলাকার বাসিন্দা জানান, বুধবার সকালে দেখা গেছে কুমির।শুনে তিনিও গঙ্গাতে নামছেন না । এনসিপাল গঙ্গার ঘাটে অনেক মানুষ আসেন ।এই ঘাটে শ্রাদ্ধের , উপনয়নের কাজ হয়। শোনার পর থেকে কেউ আসছেন না । জনমানুষ শূন্য ঘাটে পরিণত হয়েছে।

স্থানীয়দের কারোর কারোর দাবি, একাধিক কুমির ঘোরাঘুরি করছে এই গঙ্গার ঘাট গুলি সংলগ্ন এলাকায়। কেউ কেউ একে ঘড়িয়াল বলে দাবি করছে। তবে বয়স্করা জলে নামলেও ক কচিকাঁচাদের ভিড় হচ্ছে গঙ্গার ঘাট গুলিতে কুমির জাতীয় সরীসৃপকে দেখার জন্য। কেউ কেউ বলছেন যেগুলি দেখা যাচ্ছে তাদের বয়েস কম। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বনদপ্তরকে(Forest Department) বিষয়টি জানানো হয়েছে। আপাতত প্রচন্ড গরমে গঙ্গায় নেমে ডুব দিয়ে শান্তি লাভ বন্ধ হাওড়ার ওই সংশ্লিষ্ট ঘাট গুলিতে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00