Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রেন বন্ধের জের, ব্যান্ডেলে ভাঙচুর টিকিট কাউন্টার,মারধর আরপিএফ জওয়ানদের

Share:

নিজস্ব প্রতিনিধি : সকালে বাতিল হয়েছিল একের পর এক ট্রেন। বিকেলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রেলকর্মীদের বেধড়ক মারধর। টিকিট কাউন্টার ভাঙচুর করলেন বিক্ষুব্ধ যাত্রীরা। ইতিমধ্যেই ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোগান্তিতে পড়েছিলেন নিত্য যাত্রীরা। কর্মব্যস্ত দিনেও দেখা যায় ট্রেন বিভ্রাট। ব্যান্ডেল ও হুগলি স্টেশন এবং ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় বেঁধেছিল বিপত্তি। তাই কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ ছিল। এদিকে ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে উঠছিল প্রশ্ন। কিন্তু সকাল গড়িয়ে বিকেল হলেও পরিস্থিতি স্বাভাবিক হয় নি। আটকা পড়েছিলেন নিত্য যাত্রীরা।

অফিস টাইমে এমন বিপত্তির সম্মুখীন হতেই বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন যাত্রীরা। সকালে ঘটনাস্থলে পৌঁছেছিলেন রেল আধিকারিকরা। তারা জানিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখছেন। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল পুনরায় চালু হবে বলে যাত্রীদের আশ্বাসও দিয়েছিলেন তারা।মেরামতির কাজ চলছে, বলে দাবি করেছিলেন পূর্ব রেল। কিন্তু সময় পেরিয়ে গেলও চালু হয় নি ট্রেন চলাচল। তা থেকেই ক্ষোভের জন্ম নেয় যাত্রীদের।

কাটোয়া ও বর্ধমান শাখায় ট্রেন চলাচল পুরো বন্ধ। ডাউন কাটোয়া লোকাল ৩৭৯১৬ দাঁড়িয়ে রয়েছে কুন্তিঘাট স্টেশনে, পরের ডাউন লোকাল ৩৭৯১৮ গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আধঘণ্টার বেশি সময় ধরে।ট্রেনের জন্য অপেক্ষারত এক যাত্রী বলেন, ‘ট্রেনের জন্য অন্যান্য দিনের মতো দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন শুনলাম ট্রেনে সমস্যা হয়েছে। কী ভাবে অফিস পৌঁছব জানি না। খুব খারাপ লাগছে।’

ওই স্টেশনেই অপেক্ষারত অন্য এক যাত্রী বলেন, ‘ট্রেনে এটা তো নিত্য সমস্যা। কিন্তু এইভাবে দীর্ঘ সময় ট্রেন না এলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমার আত্মীয় হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে যাচ্ছিলাম। এখন কী ভাবে পৌঁছব। ট্রেন ঠিক হওয়ার দিকে তাকিয়ে আছি। ট্রেন চালু হলে যত দ্রুত সম্ভব পৌছোব।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00