Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের দিনেই মৃত্যু! চলে গেলেন নিজের গুলিতে জখম চুঁচুড়ার পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি :বিয়ের আগের দিন নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হতে চেয়েছিলেন হুগলির এক পুলিশ কনস্টেবল।আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসাপাতালে ভর্তি করা হয়। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চলছিল চিকিৎসা।স্বাস্থ্যের অবনতি হওয়ায় সোমবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে হিমাংশু মাঝি নামের ওই পুলিশকর্মী। সোমবার(৩ মার্চ) বিয়ে হওয়ার কথা ছিল তার। তবে তার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি।হিমাংশুর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ছে পরিবার।

হিমাংশু বাঁকুড়ার হীরবাঁধের বাসিন্দা। চন্দননগরেরই পুলিশ ব্যারাকে থাকতেন তিনি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও জানা যায় নি।হিমাংশুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মহত্যার পেছনে প্রেম নাকি অন্য কোন কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।হিমাংশু মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর,গত বৃহস্পতিবার গভীর রাতে ইমামবাড়া হাসপাতালের ভেতর পুলিশ লকআপে এক চিকিৎসাধীন বন্দিকে পাহারার দায়িত্বে ছিলেন তিনি। কর্মরত অবস্থায় আচমকা নিজের ‘সার্ভিস রিভলভার’ থেকে মাথায় গুলি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী। তড়িঘড়ি তাঁকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। হিমাংশুর অবস্থা আরও খারাপ হওয়ায় গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয় নি। ৩ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল তার। গত শুক্রবার থেকেই ছুটিতে যাওয়ার কথা ছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00