Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Municipal Election 2022:খড়্গপুর পুরনির্বাচনে বিজেপি-র চমক, প্রার্থী হিরণ

সোমবার গভীর রাতে বিজেপি প্রার্থীতালিকা প্রকাশ করে

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ক্ষোভের আগুন ক্রমশ চওড়া হচ্ছে। সেই আগুন যাতে দাবানলে বদলে না যায়, তার জন্য এবার হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করল পদ্মশিবির। খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।গত বিধানসভা নির্বাচনে বিদায়ী বিধায়ক প্রদীপ সরকারকে হারিয়েছিলেন হিরণ। হিরণকে যে কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, সেই কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে জহর পালকে। অনেকেই মনে করেছে, লড়াই হবে হাড্ডাহাড্ডি।খড়গপুর পুরসভা নির্বাচনে কোন গোষ্ঠীকে পদ্মশিবির গুরুত্ব দেবে, তা নিয়ে রাজ্য বিজেপিতে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত দেখা গেল হিরণেই ভরসা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিন কয়েক আগেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে এসেছিলেন তিনি।
সেই সাক্ষাতের পর গত বৃহস্পতিবার রাজ্য বিজেপির তরফ থেকে ভোটের কমিটি ঘোষণা করা হয়। দেখা গিয়েছে ভোটার কমিটির আহ্বায়ক করা হয় হিরণকে। তার পর থেকে হিরণকে নিয়ে শুরু হয় জল্পনা। জল্পনা একটাই- পুরনির্বাচনে কি হিরণকে প্রার্থী করবে রাজ্য বিজেপি নেতৃত্ব? সোমবার গভীর রাতে বিজেপি প্রার্থীতালিকা প্রকাশ করে। সেই তালিকায় নাম রয়েছে হিরণের। হিরণকে প্রার্থী করে রাজ্য বিজেপি নেতৃত্ব কার্যত চমক দিল বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00