Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিঙ্গলগঞ্জে শ্লীলতাহানির ঘটনায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: এবার শ্লীলতাহানির ঘটনায় আইন হাতে তুলে নিল জনগণ। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ। এক বৃদ্ধকে বৈদ্যুতিন খুঁটিতে বেঁধে বেধড়ক মার জনতার। হিঙ্গলগঞ্জের (Hingalganj)ভাইরাল ভিডিও ঘিরে ছড়ালো চাঞ্চল্য। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কালির বাঁধ এলাকার ঘটনা। সোমবার সকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় বৈদ্যুতিন খুঁটিতে এক ৬৫ বছরের বৃদ্ধকে বেঁধে মারধর করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বৃদ্ধের নাম দীনেশ মন্ডল । তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী।

পার্শ্ববর্তী হেমনগর কোস্টাল থানার(Hemnagar Costal P.S.) যোগেশগঞ্জের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, কালির বাঁধ এলাকায় গিয়ে এক মহিলাকে শ্লীলতাহানি করেন ঐ বৃদ্ধ। মহিলা চিৎকার করলে গ্রামের মানুষ ওই বৃদ্ধকে ধরে ফেলে। তারপরেই চলে বেদম প্রহার। বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জ থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। পুলিশের কাছে না গিয়ে গ্রামের মানুষজন ওই বৃদ্ধকে বেধড়ক মারধর করে। ভিডিওতে দেখা যায় পুরুষদের পাশাপাশি গ্রামের মহিলারাও তাকে ইট ছুঁড়ে আঘাত করে কিংবা বাঁশ দিয়ে পেটায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ধর্ষণ কিংবা শ্লীলতাহানির ঘটনা ঘটছে।

এদিকে প্রতিদিনই আরজি কর কান্ডে বিচার চেয়ে রাজপথে আন্দোলনে সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষজন থেকে পড়ুয়া চিকিৎসক সকলে। মধ্যমগ্রামেও(Madhyamgram) ধর্ষণের ঘটনার পর অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করে জনতা। বীরভূমেও ইলামবাজারে শ্লীলতা হানির ঘটনার কথা জানাজানির পর উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00