Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৬৬ বছরের প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী বছর ৬৬ প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত নেসার গাজীকে(Neshar Gaji) পসকো আইন ধারায় মামলা রুজু করে পাঁচ দিনের পুলিশি হেপাজত চেয়ে রবিবার দুপুরে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করে পুলিশ। বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, গত পরশু বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী নেসার গাজি নামে এক প্রৌঢ় বাড়িতে ঢুকে ১৩ বছরের এক নাবালিকার গায়ে জোর করে হাত দেয়।

যৌন নির্যাতন করে বলে অভিযোগ নাবালিকার। তাঁর চিৎকারে ঘটনাস্থল ছেড়ে পালায় ওই পৌঢ় । নাবালিকার মা কর্ম সূত্রে কলকাতায় কাজ করেন। খবর পেয়ে বাড়িতে ফিরলে শনিবার রাতে অভিযুক্ত ঐ পৌঢ়র বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায়(Hingalganj P.S.) অভিযোগ করলে পুলিশ তাকে রাতেই গ্রেফতার করে।রবিবার ঐ অভিযুক্ত প্রৌঢ় গাজীকে পসকো আইন মামলায় পাঁচ দিনের পুলিশি হেপাজাত চেয়ে বসিরহাট আদালতে হাজির করলে বিচারক চার দিনের পুলিশি হেফাজাতে রাখার নির্দেশ দেন।

নাবালিকার পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন আগে ওই ছাত্রী গায়ে জ্বর নিয়ে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। সেই সুবাদে ওই প্রৌঢ়ের সঙ্গে পরিচয় হয়। তারপর ওই ছাত্রী কেমন আছে দেখতে যাওয়ার নাম করে তার বাড়িতে ঢুকে এই ধরনের কুকীর্তি করে সে।এই ঘটনা ঘিরে হিঙ্গলগঞ্জের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00