Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্যটকদের জন্য সুখবর, দার্জিলিং, কালিম্পং ও রায়গঞ্জে হেলিপোর্ট তৈরি করছে রাজ্য

তিনটি হেলিপোর্ট তৈরি করতে মোট খরচ হচ্ছে সাড়ে সাত কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের তিনটি জায়গায় এবার নতুন হেলিপোর্ট (Heliport) তৈরির কাজ শুরু হতে চলেছে। দার্জিলিং, কালিম্পং ও রায়গঞ্জে হেলিপোর্ট তৈরি করছে রাজ্য সরকার। তিনটি হেলিপোর্ট তৈরি করতে মোট খরচ হচ্ছে সাড়ে সাত কোটি টাকা। অর্থাৎ প্রতি হেলিপোর্ট পিছু খরচ হচ্ছে ২.৫ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের গতিশক্তি প্রকল্পে এই হেলিপোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পে টেকনিক্যাল সাহায্য করবে পবন হংস।

মূলত পর্যটন শিল্পের আরও উন্নয়নের জন্য হেলিপোর্ট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। হেলিপোর্টে ওয়েটিং রুম থেকে শুরু করে টয়লেট, বেবি ফিডিং রুমও থাকবে। পরিস্থিতি অনুযায়ী যাতে দু’দিক থেকেই হেলিকপ্টার নামতে পারে সেই ব্যবস্থা থাকবে। হেলিপোর্ট চালু হয়ে যাওয়ার পর ভ্রমণ পিপাসু মানুষদের ভ্রমণ আরও আকর্ষনীয় হবে বলে মনে করা হচ্ছে। এতদিনে দার্লিঙে ঘুরতে গেলে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র ছিল টয়ট্রেনে চড়া। পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে টয় ট্রেনের পাশাপাশি এবার থেকে আকাশ পথেও ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

জানা গিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে লাইসেন্স পবন হংস আনবে। ডিজিসিএ (DGCA)-এর সঙ্গে সমস্ত যোগাযোগ করবে এই সংস্থা। প্রতি সপ্তাহে একাধিক উড়ান পরিষেবা থাকবে পর্যটকদের জন্য৷

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00