Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ডানা’র ঝাপ্টায় তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা, সতর্কতা জারি ৩ জেলার ১৪টি ব্লকে

‘ডানা’র ঝাপ্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। রাজ্যের ১৪টি ব্লকে এই মর্মে সতর্কতা জারি করে দেওয়া হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের(Bay of Bengal) বুকে আগামী বুধবার জন্ম নিতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডানা’(Cyclone Dana)। দিল্লির মৌসম ভবনের সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত ১০টার আশেপাশে ওড়িশার পারাদ্বীপ এলাকায় তার ল্যান্ডফল হতে চলেছে। সেই হিসাবে বাংলার বুকে এখনই বড়সড় বিপদের সম্ভাবনা কম। তবে ‘ডানা’র ঝাপ্টায় দক্ষিণবঙ্গের(South Bengal) উপকূলবর্তী এলাকায় তীব্র জলোচ্ছ্বাসের(Tidal Waves) সম্ভাবনা থাকছে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার। কার্যত বুধবার দুপুর থেকেই রাজ্যের উপকূলবর্তী  দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় নদী ও সাগরে বড় বড় ঢেউ ওঠা শুরু হয়ে যাবে। জোয়ার বেলায় সেই ঢেউই কার্যত প্রকান্ড আকার ধারণ করে বাঁধে এসে ধাক্কা মারবে। জলের চাপে নদী বা সাগরের বাঁধ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি তা জায়গায় জায়গায় ভেঙেও পড়তে পারে যা প্লাবনের সৃষ্টি করবে। আর সেই কারণেই রাজ্যের ৩টি জেলার মোট ১৪টি ব্লকে এই মর্মে সতর্কতা জারি করে দেওয়া হল।

আরও পড়ুন, ২৪ অক্টোবর রাত ৯টা থেকে রাত ১০টার মধ্যে ‘ডানা’র ল্যান্ডফল পারাদ্বীপে

মধ্য বঙ্গোপসাগর এলাকায় এদিন নিম্নচাপ তৈরি হবে। সেই কারণে এদিন থেকেই সাগরের গভীরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দেবে। উত্তাল হতে শুরু করে দেবে সাগর। সেই কারণেই এদিনের মধ্যেই সাগরে যাওয়া সব মৎস্যজীবীদের উপকূলে জারি করে দিয়েছে রাজ্যের মৎস্য দফতর। একই সঙ্গে আগামিকাল থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সব মৎস্যজীবী সংগঠনগুলির কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে মাইকিং করার কাজও শুরু হয়েছে। মৎস্যবন্দরগুলিতে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। স্পিড বোটে করেও মাইকিং করা হয়েছে। সাগরে চলে যাওয়া ট্রলারগুলিকে ওয়্যারলেসের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। গত সপ্তাহে প্রায় ১ হাজার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মাছ ধরার জন্য। ঝড়ের খবর পেয়ে ইতিমধ্যেই প্রায় ৪০ শতাংশ ট্রলার উপকূলে ফিরে এসেছে। বিভিন্ন মাধ্যমে এখনও সমুদ্রে থাকা বাকি ট্রলারগুলির মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সোমবার রাতের মধ্যে বাকি এই ৬০ শতাংশ ট্রলারও উপকূলে ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন, অনশন না তুলেই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ, ইমেল মুখ্যসচিবকে

‘ডানা’র জেরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় সেজন্য নদী ও সমুদ্রবাঁধের ওপর নজরদারি চালানোর জন্য সেচ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলার মোট ১৪টি ব্লকে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় সেখানে বাড়তি সতর্কতা থাকছে। এই ১৪টি ব্লক হল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার রামনগর ১ ও ২, কাঁথি ১ ও ২, খেজুরি-২ এবং নন্দীগ্রাম-১, দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সাগর, কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, কুলতলি, গোসাবা ও বাসন্তী এবং উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ। এই ১৪টি ব্লকেই নদী ও সাগরের বাঁধের ওপর নজরদারি চালানোর পাশাপাশি মাল্টি পারপাস সাইক্লোন শেল্টার এবং ফ্লাড শেল্টারগুলি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। ওই ১৪টি ব্লকের বিডিওদের বাড়তি সতর্কতার বার্তা দেওয়া হয়েছে যাতে জীবনহানীর ঘটনা রোখা যায়। প্রতিটি ব্লকে ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ওই ১৪টি ব্লকের বিডিওদের স্থানীয় মানুষজনকে সরানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। জেলা বিপর্যয় ব্যবস্থাপন অফিসে ২৪ঘণ্টার কন্ট্রোল রুম চালু হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে। নীচু এলাকার মানুষজনকে নিরাপদ জায়গায় সরানোর জন্য NDRF ও SDRF টিমের সাহাযক্স্য নিতে বলে হয়েছে বিডিওদের। পাশাপাশি ভারী বৃষ্টিতে জমা জল দ্রুত বের করার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00