Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ, স্বস্তি সুবীরেশ ভট্টাচার্যের

মামলা উঠেছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও হাইকোর্টের (HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য নিজের উচ্চ শিক্ষার ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। সেই রায়েই ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, সুবীরেশ নিজের এমএ এবং ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। উল্লেখ্য, জ্যুলজিক্যাল সায়েন্সে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন সুবীরেশ। বিচারপতি অভিজিৎ বলেছিলেন, ২০১৪ সালে সুবীরেশ এসএসসি’র চেয়ারম্যান থাকাকালীন নিয়োগ দুর্নীতি হলে সেই দায় এড়াতে পারেন না সুবীরেশ। বিচারপতির নির্দেশ ছিল, কার নির্দেশে এই কাজ সুবীরেশ করেছেন তা না জানালে এবং নিজেকে স্বচ্ছ প্রমাণ না করতে পারলে সুবীরেশ তাঁর ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সুবীরেশ।

বুধবার সেই মামলা উঠেছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানেই সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করা হয়।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00