নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: বারাসতের পর হাড়োয়াতে গুণধর শ্রীঘরে।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, হাড়োয়া থানা এলাকার দুটি মেয়ের সঙ্গে আইপিএস(IPS) পরিচয় করে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় এক যুবক। তারপর বিচার পেতে তারা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ নিউটাউন এলাকা থেকে ২৭ বছরের রনজয় চ্যাটার্জী ওরফে সুস্মিত সেনকে(Susmit Sen) গ্রেফতার করে। আদালতের মাধ্যমে ১০ দিনের পুলিশ হেফাজত শেষ করার পর সোমবার আবারো নিজেদের হেফাজতে পেতে বসিরহাট আদালতে পেশ করে হাড়োয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম রনজয় চ্যাটার্জী ওরফে সুস্মিত সেন। তার বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর(Narayanpur) এলাকায়। পুলিশ জানিয়েছেন এই যুবকের নামে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এমনকি একাধিক নাম অর্থাৎ ছদ্মনাম ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় সে।তার পাশাপাশি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে একাধিক জায়গায় প্রতারণা করে বেড়াতো এই যুবক। ওই যুবকের ফাঁদে পড়েন হাড়োয়া থানা এলাকার দুই যুবতী। তাদের কাছ থেকেও প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক।
নিউটাউন(Newtown) এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর আদালতের মাধ্যমে দশ দিন আগে নিজেদের হেফাজতে পান হাড়োয়া থানার পুলিশ। তারপর দশ দিন হেফাজত শেষ করার পর সোমবার আবারো নিজেদের হেফাজতে পেতে বসিরহাট আদালতে(Bashirhat Court) পেশ করে হাড়োয়া থানার পুলিশ। এই যুবকের পিছনে আরো কোন বড়সড় চক্র রয়েছে কিনা বা আরো কোন কেউ জড়িত রয়েছে কিনা সেটিও নজরে রেখেছে হাড়োয়া থানার পুলিশ । আর কোথায় কোথায় এই প্রতারক প্রতারণার ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা করছে হাড়োয়া থানার পুলিশ।