Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলন্ত ট্রাক্টরে বসে কেক খেতে গিয়ে ঘটলো অঘটন

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: মর্মান্তিক দুর্ঘটনা।ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু ৯ বছরের শিশুর।ট্রাক্টরের চাকায় পিষে ছিন্ন বিচ্ছিন্ন দেহ। শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ।মালদা(Malda) জেলার হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) ২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিশ্রপাড়া গ্রামের ঘটনা। রবিবার একটি ট্রাক্টর কৃষি কাজের জন্য চাষের জমিতে যাচ্ছিল।সেই সময় জমির মালিকের ছেলে দেব মাহাড়া তার আরেকজন সহপাঠীর সাথে ট্রাক্টরে উঠতে চাই।

ট্রাক্টরের চালক তাদের গাড়িতে উঠিয়ে নেয়। নয় বছরের ছোট্ট দেবের হাতে একটি কেক ছিল। কেক খেতে গিয়েই ট্রাক্টর বাঁক নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় দেব।ওই ট্রাক্টারেরই চাকায় পিষে যায় তার দেহ। ঘটনাস্থলে মৃত্যু হয় দেবের। জানা গেছে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল দেব।তার মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) পুলিশ। সমগ্র ঘটনায় শোকে কাতর এলাকাবাসী।পরিবারের লোকেরা বিশ্বাস করতে পারছে না এভাবে তাদের বাচ্চা ছেলের মৃত্যু হল। কান্নায় ভেঙে পড়েছে সকলে।

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মাহারা বলেন, পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে। আমাদের যেটা মনে হচ্ছে কেক খাওয়ার জন্য সে হয়তো ধরে বসে ছিল না ট্রাক্টরে। ফলে রাস্তার বাঁকে দেহের ভারসাম্য হারিয়ে পড়ে যায়। বলার মত কিছু ভাষা নেই আমাদের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00