Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দিনমজুর শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,গঙ্গারামপুর: ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক দিনমজুর শ্রমিক।শোকের ছায়া মৃতের পরিবার সহ এলাকাজুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা এলাকার ঘটনা। জানা গেছে মৃত ব্যক্তির নাম সুকদেব বৈশ(৩৬)। সে হরিরামপুর থানা(Harirampur P.S.) এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর বিভিন্ন বেসরকারি সংস্থার থেকে লোন নিয়েছিলেন ওই ব্যক্তি।

সঠীক সময়ে লোনের কিস্তি না দিতে না পারার কারণে বিভিন্ন জায়গায় ব্যক্তিকে অপদস্ত হতে হয় বলে জানান পরবারের সদস্যরা। এরই মাঝে শুক্রবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে ব্যক্তি। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে(Gangarampur Hospital) নিয়ে আসা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ব্যক্তিকে। ঘটনার পর শনিবার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই বিষয়ে মৃতের এক আত্মীয় জানান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00