মুম্বইয়ে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হরিহরপাড়ার বাসিন্দা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিহরপাড়া: মুম্বইয়ে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হরিহরপাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম শাহাবুদ্দিন শেখ ( ৩৬)। বাড়ি হরিহরপাড়া থানার(Hariharpara P.S.) মহিষমারা গ্রামে। পরিবার সূত্রে খবর,প্রায় চার বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শাহাবুদ্দিন শেখ। শুক্রবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্ত্রী নার্গিসা বিবি। উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা শাহাবুদ্দিনকে মৃত বলে ঘোষণা করে। খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজনেরা।

পরিবার সূত্রে জানা যায়, মহিষমারা গ্রামের ভূমিপুত্র শাহাবুদ্দিন শেখ। বেশ কয়েক বছর ধরে হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর পুরাতনপাড়ায় শ্বশুরবাড়িতেই থাকতেন সে। সংসারে রয়েছে স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা সন্তান। মৃত্যু নিয়ে ধোঁয়াশা পরিবারও। মৃত্যুর খবর পেয়ে মৃতের শ্বশুরবাড়িতে পৌঁছান হরিহরপাড়া ব্লক(Hariharpara Block) তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখ। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। মৃতদেহ বাড়িতে নিয়ে আসার তোর জোড় শুরু করেছে পরিবার। মুম্বাই প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

এদিকে,মুর্শিদাবাদের নবগ্রামের মহুরুল গ্রাম পঞ্চায়েতের দিগরি ও মহুরুল গ্রামের মাঝ বরাবর মাঠের ধারে ঝোপের মধ্যে ঝোলা ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। প্রত্যক্ষ দর্শীরা দেখতে পায় দুটো ঝোলা এবং সেই ঝোলাতেই রয়েছে দশটি তাজা বোমা। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। ঘটনাস্থলে ছুটে আসেন নবগ্রাম থানার পুলিশ। পরে বোম স্কোয়ার্ডের(Bomb Squard) খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়ার্ড এবং তাজা বোমা গুলি নিষ্ক্রিয় করার কাজ করে। কে বা কারা এই বোমাগুলো ওখানে রেখেছে পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় দিগরি ও মহুরুল গ্রামে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]