Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হালিশহরে দিন দুপুরে শ্লীলতাহানির চেষ্টা, আহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,হালিশহর: প্রকাশ্য দিবালোকে যুবতীকে শীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য হালিশহরে(Halisahar)। পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা মোড়ে (Sasthitala Crossing)আচমকা এক যুবতীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে মাঝবয়সি এক ব্যাক্তি। শুধু তাই নয়, ওই যুবতীকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয়েছে ওই এলাকারই বাসিন্দা উৎপল প্রামানিক নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, আজ দুপুরের পরে নিজের ব্যক্তিগত কাজ সেরে ষষ্ঠীতলার বাড়িতে ফিরছিলেন এক যুবতী।

আচমকা সাইকেল(Cycle) করে আসা মাঝ বয়সি এক ব্যক্তি নির্জন রাস্তা দেখে ওই যুবতীর শ্লীলতাহানি করার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে ওই যুবতী ছাতা ঢাল হিসাবে ব্যবহার করলেও সেই ছাতা ভেঙে দেয় ওই ব্যক্তি। মেয়েটি চিৎকার শুনে পার্শ্ববর্তী বাসিন্দা উৎপলবাবু ঘর থেকে বেরিয়ে এসে মেয়েটিকে বাঁচাতে গেলে তখন ওই ব্যক্তি পকেট থেকে ছুরি বের করে এলোপাথাড়ি চালাতে থাকে।

যার জেরে উৎপলবাবুর হাতে ছুরিকাহত হয়ে বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় হালিশহর থানার (Halisahar P.S.)পুলিশ। তবে ভরদুপুরে এহেন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ওই ব্যক্তিকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয় কাউন্সিলর থেকে এলাকার বাসিন্দারা সকলে। প্রকাশ্য দিবালোকে দিন দুপুরে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকার মহিলাদের মনে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00