Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বউয়ের সাথে অবৈধ সম্পর্ক, তার জেরে বন্ধুর ঘাড়ে দাঁ’র কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বউয়ের সাথে অবৈধ সম্পর্ক। তার জেরে বন্ধুর ঘাড়ে দাঁ’র কোপ স্বামীর।অবৈধ সম্পর্কের জেরে নিজের বন্ধুকে ধারালো দাঁ দিয়ে কোপানোর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাবড়ার(Habra) বাণীপুর মধ্য হাড়িয়া পদ্যাপল্লী এলাকায়। আক্রান্ত সৌমিত্র সরকার(Soumitra Sarkar) নামে মাঝবয়সী ব্যক্তি ওই এলাকাতে বন্ধুর বাড়িতে ভাড়ায় থাকেন। চাঁদপাড়ার বাসিন্দা সুশান্ত পাল(Sushanta Pal) নামে এক ব্যক্তির সঙ্গে সৌমিত্রর বন্ধুত্ব সম্পর্ক ছিল ।সেই সূত্রে কয়েক বছর ধরে তার বাড়িতে যাতায়াত ছিল। স্ত্রীকে মদ্যপ অবস্থায় মারধর করত সুশান্ত। এই ঘটনার জেরে দু’বছর ধরে সুশান্তর স্ত্রী দেবিকা পালের(Debika Pal) সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় সৌমিত্রর। ধীরে ধীরে দেবিকা সৌমিত্রর সঙ্গে ঘনিষ্ট হতে শুরু করেন।

চার পাঁচ মাস আগে তারা মন্দিরে নিজেরা বিয়ে করে চাঁদপাড়ার একটি জায়গায় ভাড়া থাকতে শুরু করে। সম্প্রতি তারা হাবড়ার বাণীপুরে তার পরিচিত বন্ধুর বাড়ি ভাড়া নেয়। সেখানে গত সপ্তাহে সুশান্ত এসে তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দিলে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে তাকে ফিরিয়েও দেওয়া হয়। তবে এরই মধ্যে শনিবার রাতে সাইকেল চালিয়ে এসে আচমকা দাঁ দিয়ে আক্রমণ করা হয় পেশায় তবলা বাদক সৌমিত্রের উপর। প্রথমে তাকে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ।সেখান থেকে কলকাতার আরজি কর হাসপাতালে (R G Kar Hospital)স্থানান্তরিত করা হয়। তার ঘাড়ে গভীর ক্ষত হয়েছে।

রবিবার সকালে ঝুঁকি নিয়ে বন্ডে সই করে সে আরজিকর থেকে ভাড়াবাড়িতে চলে এসে প্রাইভেট চিকিৎসককে দেখাচ্ছেন। এদিকে আহত তবলার মাস্টারমশাই জানান এর আগেও একদিন তার ওপর আক্রমণ করার জন্য তার বন্ধু ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। কিন্তু সেদিন তিনি এই বিষয়টি জানতে পেরে বাড়ি না ফিরে অন্য এক বন্ধুর বাড়িতে ছিলেন। পর শনিবার রাতে তাকে নির্জন রাস্তায় অন্ধকারের মধ্যে একা পেয়ে দাঁ দিয়ে কোপ মেরে পালিয়ে যান। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বন্ধুকে খুঁজছে পুলিশ। সে এখন পলাতক। অবৈধ সম্পর্কের জেরে ঘটল এই আক্রমণের ঘটনা।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00