Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাবরাতে প্রকাশ্যে মদের আসরকে ঘিরে দুষ্কৃতীদের তাণ্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবরা: দিনরাত প্রকাশ্যে চলছে মদের আসর। নতুন অশান্তি শুরু হয়েছে হাবরার আয়রা এলাকায়।পুলিশের নজরদারির খামতি রয়েছে যথেষ্ট। প্রতিবাদ করায় ৭জন বাসিন্দাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তিন জন মহিলাকেও মারধর করা হয়। এই ঘটনায় হাবরা থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমেছে পুলিশ। মারধরের ঘটনা ক্যামেরাবন্দি করেছেন এলাকার এক যুবক। তাকেও মারধর করেছেন মদ্যপ দুষ্কৃতীরা।এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

হাবড়ার আয়রা(Ayra) এলাকার ঘটনা। অভিযুক্তদের মধ্যে একজন পুরসভার অস্থায়ী কর্মীও রয়েছেন। ঘটনার খবর শুনেছেন হাবরা পৌরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। তিনি আশ্বাস দিয়েছেন প্রশাসন এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেবে। স্থানীয় মানুষের অভিযোগ সুযোগ পেলেই বহিরাগত দুষ্কৃতীরা(Miscriants) ওই এলাকায় এসে মদের আসর বসাচ্ছে। পুকুর পাড়ে দিনে রাতে চলছে মদের আসর। গ্রামের মহিলারা পুকুরে স্নান করতে যেতে পারছে না। প্রতিবাদ করলেই দুষ্কৃতীরা মারধর করছে এলাকার মানুষজনকে।

স্থানীয় মানুষজন অবিলম্বে হাবরা থানার(Habra P.S.) হস্তক্ষেপ দাবি করে। ওই এলাকায় যে দুষ্কৃতীরা এই অপকর্ম ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি তুলেছেন সকলে। পঁচিশে ডিসেম্বর রাতে ওই এলাকায় মদের আসর বসে। নেশা করে চলে অকথ্য ভাষায় গাল মন্দ। প্রতিবাদ করলে তিন মহিলা সহ সাত জন স্থানীয় বাসিন্দা দুষ্কৃতীদের আক্রমণে আহত হন। এলাকার কিছু দুষ্কৃতীদের সঙ্গে বহিরাগতরা যুক্ত হয়ে এই কান্ড ঘটাচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00