Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয় চাঁদপুর গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয় চাঁদপুর গ্রামে । মালদহের হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে এই কার্তিক পূজার মূল আকর্ষণ রাতে চার প্রহরের চার বার পূজো হয়। এছাড়াও কথিত আছে পুত্র সন্তানের আশায় এখানে পুজো দিতে আসেন ভক্তরা। এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক(Kartick) ঠাকুর দিয়ে থাকে এই পুজোয়। এই রেওয়াজ মেনেই ৬৬ বছর ধরে হয়ে আসছে এই পুজো।

গ্রামের চার ব্যক্তি পুত্র সন্তান লাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই নিয়মিত এই পুজো হয়ে আসছে। এখানে কার্তিক ঠাকুর ষড়ানন রূপে পূজা হয়। বর্তমানে জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই পুজোয়। অনেকেই এখানে পুত্র সন্তান লাভের আশায় মনস্কামনা করেন। পূরণ হলেই কার্তিক ঠাকুর দিয়ে থাকেন।

পুজোর উপলক্ষে ১৫ দিনব্যাপী চলে বিশাল মিলন মেলার আসর। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলকাপ গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা উপলক্ষে। জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলা দেখতে। কার্তিক পুজোকে সামনে রেখে বহু মানুষের সমাগম ঘটে সেখানে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00