Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে ক্রমশ উর্দ্ধমুখী করোনার গ্রাফ, শীর্ষে কলকাতা

রবিবার ছুটির দিনেও তা একধাক্কায় বেড়েছে অনেকটাই

Share:

নিজস্ব প্রতিনিধি : উৎসবের মাঝেই বঙ্গে ফের বাড়ল করোনা সংক্রমনের গ্রাফ। কিছুদিন ধরেই বাংলায় লাগাতার বাড়ছে করোনা গ্রাফ রবিবার ছুটির দিনেও তা একধাক্কায় বেড়েছে অনেকটাই।

রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৪, মৃত্যু হয়েছে ১৫ জনের। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৯১৩ জন। এ নিয়ে সুস্থতার হার দাঁড়াল ৯৮.২৮ শতাংশ। মোট করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে ১৫,৯২,৯০৮। সুস্থ হয়েছেন মোট ১৫,৬৫,৪৭১ জন। আর রাজ্যে মোট করোনার বলি হয়েছেন ৮২৯৬ জন। পজিটিভিটি রেট ১.৯৩ শতাংশ, যা শনিবারের তুলনায় কম।

করোনা সংক্রমন বাড়লেও আস্তে আস্তে কমছে পজিটিভিটি রেট। যা স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য মহলকে। তবে চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমনের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় তিলোত্তমার করোনা সংক্রমিত হয়েছেন ২৭৪ জন। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত ১৪৪ জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00