Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধায়কদের শপথবাক্য পাঠ করাতে বিধানসভায় বোস, উষ্ণ অভ্যর্থনা মমতার!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষমেষ কাটলো সংঘাত, মুখোমুখি হলেন বোস- মমতা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে বারোটায় বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে উত্তরীয় পড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিন নির্ধারিত সময় মেনেই বিধানসভায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমে শপথ নেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়। শপথ বাক্য পাঠের পর তিনি বললেন, ‘জয় বাংলা’। তার পর শপথ নেন জয়প্রকাশ টোপ্পো। শপথ নিয়ে তিনি বলেন, ‘গোর্খা, জয় আদিবাসী, জয় বাংলা।’ শপথ বাক্য পাঠের পর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন নৈহাটির সনৎ দে। এদিন শপথগ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের আসনে বসালেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। বললেন, “দুই মায়ের কথা বলব। এক আমার জন্মদাত্রী মা। তাঁকে আমি প্রণাম করে এসেছি। আর প্রণাম জানাচ্ছি আরেক মা যিনি আমায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন। গত সাড়ে তিন মাস বাংলাকে বদনাম করেছে। মেদিনীপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে কীভাবে তার বদলা নিতে হয়।”

প্রসঙ্গত, সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসীন হওয়ার সময় রাজ্যের সাথে অনেকটাই সুসম্পর্ক ছিল। এমনকি মুখ্যমন্ত্রীর কাছেই হয়েছিল রাজ্যপালের হাতেখড়ি। তবে বিগত দিন গুলিতে একাধিক ঘটনায় রাজ্য ও রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে আসে। এর আগে দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন চৌধুরীর শপথকে কেন্দ্র করে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছয়। নানা‘অজুহাত’সামনে রেখে বিধায়কদের শপথ নিয়ে গড়িমসি করেছিলেন রাজ‌্যপাল। তবে অবশেষে ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে মিটলো সংঘাত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00