Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেললাইনে বেঁধে রাখা হয় সরকারি কর্মীকে, ট্রেনে কাটা পড়ল পা

চলন্ত ট্রেনের ধাক্কায় ওই সরকারি কর্মীর একটি পা কাটা পড়ে। বৃহস্পতিবার কাটোয়া আজিমগঞ্জ লাইনের কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধারের (Loan) টাকা সময় মতো সহকর্মীকে ফেরত দিতে পারেননি। তাই রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে এক সরকারি কর্মীকে (Government Employee) বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তাঁরই সহকর্মী সুজিত ধরের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। এরপর তাঁকে রেললাইনে বেঁধে রাখা হয়। চলন্ত ট্রেনের ধাক্কায় ওই সরকারি কর্মীর একটি পা কাটা পড়ে। বৃহস্পতিবার কাটোয়া আজিমগঞ্জ লাইনের কেতুগ্রামের শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রুদ্রভৈরব নামের ওই ব্যক্তি শিবলুমপুর থেকে নিজের গ্রামের বাড়ি কাটোয়ায় ফিরছিলেন। গ্রামে ফেরার পথে দুজন ব্যক্তি তাঁর পথ আটকায়। এরপর তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। এখানেই শেষ নয়, অভিযুক্তেরা রুদ্রভৈরবকে অম্বলগ্রাম রেল লাইনে বেঁধে রেখে পালিয়ে যায়। চলন্ত ট্রেনের ধাক্কায় তাঁর একটি পা কাটা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বাসিন্দারা। আহত ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনা নিয়ে জখম রুদ্রভৈরবের অভিযোগ, ‘সুজিত ধর নামে এক সহকর্মীর থেকে এক বছর আগে পাঁচ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। টাকা নেবার কয়েক মাস যেতে না যেতে সুজিত আমাকে টাকা ফেরত চেয়ে থ্রেট দিতে থাকে। আমার মেয়েকে তুলে নিয়ে জাবার হুমকিও দেওয়া হয়। গণ্ডগোলের হাত থেকে বাঁচতে আমি তাঁকে ২ লক্ষ টাকা ফেরত দিয়েছিলাম। কিন্তু তাতে কোনও লাভ হল না। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে ফেরার পথে সুজিত সহ আরও একজন সহকর্মী মিলে আমার পথ আটকায়। এরপর ওরা আমাকে কিছু খাইয়ে দিয়ে বেধরক মারধর করতে শুরু করে। আমাকে ওরা শিবলুন স্টেশনের অম্বলগ্রাম রেল লাইনে বেঁধে রেখে পালিয়ে যায়। ট্রেনের ধাক্কায় আমার একটি পা কাটা পড়ে। পুলিশের কাছে আমার অনুরোধ, ওদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয়।’ ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00