Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোবিন্দ নস্কর, শোকপ্রকাশ মমতার

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে বিধাননগর নর্থ সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবিন্দ নস্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী গোবিন্দ নস্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে বিধাননগর নর্থ সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবিন্দ নস্কর। দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত দেড়মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী গোবিন্দ নস্কর। বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। দলের টিকিটে লোকসভা ভোটে দাঁড়িয়ে জয়লাভও করেন। ২০০৯ সালে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন গোবিন্দ নস্কর। এরপর ২০১৬ সালে বাসন্তী বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেন। ১৯৭১ সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জিতে প্রথম বার বিধায়ক হয়েছিলেন গোবিন্দ নস্কর। সে বার কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় শিক্ষা ও স্বাস্থ্য দফতরের মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন তিনি।

এক সময়ের সহকর্মী গোবিন্দ নস্করের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের আরও নেতা মন্ত্রী। তিনি জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল নস্করের বাবা। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেছেন গোবিন্দ নস্করের মেয়ে তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডল নস্কর। তিনি বলেন, ‘বিরাট ক্ষতি হয়ে গেল, উনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00