Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাইক নিয়ে পারাপারের সময় ভেঙ্গে গেল সাঁকো , কোন রকমে রক্ষা পেলেন মোটরসাইকেল চালক

Share:

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম মেদিনীপুর:প্রবল বর্ষণে ঘাটালের মনসুকা এলাকার ঝুমি নদীর উপর থাকা স্কুল ঘাট লাগোয়া সাঁকোটি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে নদীর জলে । গুরুত্বপূর্ণ এই সাঁকোটি ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছে দুই জেলার সাধারণ মানুষজন । প্রতিনিয়ত এই সাঁকো বরাবর হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ যাতায়াত করে থাকেন। সাঁকোটি ভেঙে যাবার সময় একটি মোটরসাইকেল ও বেশ কয়েকজন সাধারণ মানুষ যাতায়াত করছিলেন। কোনরকমে ভাঙা সেতুর অংশ ধরে পাড়ে এসে পৌঁছন মানুষজন।

অন্যদিকে,বৃষ্টির কারণে ডুবলো গ্রামীণ রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক,জলে ডুবল ধান। প্রশাসনের তৎপরতায় গ্রামের মানুষজনদের আশ্রয় হল ত্রাণ শিবিরে।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টির কারণে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধান্যঝাটি থেকে রাইল্যা যাবার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি ডুবে যায়। রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয় কয়েকটি গ্রামের সঙ্গে।

এদিকে, বৃষ্টির কারণে রাজ্য সড়কে উঠল জল। যান চলাচল বন্ধ রাজ্য সড়কের ওপর। কালিকাপুর – কেশুরুগেড়িয়া রাজ্য সড়কের পিংলাস চাতাল এলাকায় রাজ্য সড়কে উঠলো জল। জলমগ্ন পিংলাস, রাইল্যা, টুকুরিয়া, বালা এলাকা, জলে ডুবেছে ধান ।ক্ষতিগ্রত কৃষি জমি। পিংলাস গ্রামের অঞ্চল সদস্যা পুতুল বাগ দলুই এর তত্ত্বাবধানে এলাকার মানুষের ঠাঁই হল ত্রাণ শিবিরে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00