নিজস্ব প্রতিনিধি, গারুলিয়া ও বারাসত: উত্তর ব্যারাকপুর পৌরসভার পর এবার জমি জালিয়াতির শিকার হলো গারুলিয়া পৌরসভা। পৌর সভার থেকে লিজে জমি নিয়ে সেটা অন্যত্র বিক্রি করে দেওয়ার মত জালিয়াতি ঘটনা সামনে আসতেই প্রশাসনের দ্বারস্থ হলেন গারুলিয়া পৌর সভার(Garulia Municipality) পৌর প্রধান রমেন দাস। সূত্রে খবর অনুযায়ী প্রায় ৯০ বছর আগে গারুলিয়া পৌর সভার তৎকালীন পৌর কর্তৃপক্ষ জনৈক এক ব্যক্তিকে পৌর সভার কিছু জমি লিজ দেয়। এর মাঝে কেটে গেছে বহু বছর। কিন্তু সম্প্রতি ওই লিজ দেওয়া জমিটি মিউটেশনের জন্য পৌর সভায় গেলে স্থানীয় কাউন্সিলর হামিদ হুসেনের বিষয়টি নজরে আসে এবং তিনি জমিটি নিয়ে পৌর প্রধানের কাছে সন্দেহ প্রকাশ করেন ও জমির মিউটেসন আটকে দেন।
এরপর পৌর প্রধান পৌরসভা জমি সংক্রান্ত সমস্ত কাগজ খতিয়ে দেখে বি এল আর ও দপ্তর সহ এই বিষয় সংক্রান্ত একাধিক দপ্তরের দ্বারস্থ হয়েছেন। এদিন এই সম্পর্কে পৌর প্রধান বলেন লিজে পৌর সভার জমি কাউকে গোপন করে হস্তান্তর করা হয়েছে ।যেটা করা অবৈধ। তাই আমরা সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়েছি। যদিও ওই লিজ দেওয়া জমিটি এখনো ৭ বা ৮ বছর যাকে লিজ দেওয়া হয়েছে তার অধীনে থাকার কথা কিন্তু সেই জমি অন্যকে বিক্রি করা সম্ভব নয়।”তবে সরকারি জমি নিয়ে এই ধরনের অবাক করা জালিয়াতিতে নড়েচড়ে বসছে প্রশাসন।
এদিকে,মুখ্যমন্ত্রীর(CM) লোটো নিয়ে বক্তব্যের পরই নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন। শুক্রবার বারাসতের একাধিক জায়গায় বারাসত পুলিশের এসওজি(SOG) এবং অ্যান্টি ক্রাইম টিম বেশ কিছু জায়গায় অভিযান চালায়। যেখানে অনলাইনের মাধ্যমে অবৈধভাবে ” লোটো ” খেলানো হয় ।এই ঘটনায় বারাসত থানায় ৯ জনকে গ্রেফতার করেন বারাসত থানার(Barasat P.S.) পুলিশ আধিকারিকেরা। এছাড়াও ওই অবৈধ দোকানগুলি থেকে সর্বমোট সাতটি কম্পিউটার এবং দশটি মোবাইল ফোন বারাসত থানার পুলিশ আধিকারিকরা, সিজ করেন।