নিজস্ব প্রতিনিধিঃ খবরের প্রতি অদম্য ভালোবাসা। তাই অল্প বয়সেই হাতে লিখে সংবাদপত্র বের করলেন প্রত্যন্ত গ্রামের এক কলেজ পড়ুয়া। তিনি হলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের দাঁড়কা এলাকার বাসিন্দা আবদুল্লাহ খান। ছোট থেকেই ছবি আঁকার প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই অবসর সময় নিজের শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললেন সংবাদপত্র। নাম রেখেছেন ‘অধিকার পত্রিকা’।
প্রায় দুবছর ধরে প্রতিমাসে আবদুল্লাহ সংবাদপত্র প্রকাশ করে। আর্ট পেপারের উপর রং, তুলি, পেন দিয়ে নানা খবর ফুটিয়ে তোলেন তিনি। বর্তমানে হাতে লেখা এই সংবাদপত্র লিখে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তবে ওই পড়ুয়ার লেখা সংবাদপত্রে নেই কোন রাজনৈতিক রঙ। বরং, সংবাদপত্রের মাধ্যমে সামাজিক বার্তা দেন কলেজের দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া।
নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আবদুল্লাহ খান। বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি চলে সংবাদপত্র লেখার কাজ। ওই পড়ুয়া জানান ,’ আমার সংবাদ পত্র মনে করায় পুরনো দিনকে। তাঁর খবরের কাগজ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেবে ।‘ বলা বাহুল্য, সর্বপ্রথম মদ্রিত সংবাদপত্র প্রকাশ করেছেন জেমস অগাস্টাস হিকি। আর তাই আবদুল্লাহকে দেখেও মনে পড়ে যাচ্ছে সেই কথা।