Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গারামপুরে প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে ব্যবসায়ীকে ২ দুষ্কৃতীর খুন করার হুমকি, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: দুপুরবেলা দোকানে ঢুকে বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীকে খুনের হুমকি। চাঞ্চল্য গঙ্গারামপুরে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ভর দুপুরে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, ৫১২ নম্বর জাতীয় সড়কের(512 National High Way) ধারে একটি বেসরকারি সংস্থার দোকানে আচমকাই হাজির হয় দুই দুষ্কৃতি। তারা দোকানের মালিককে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় এবং এলাকা থেকে দ্রুত সরে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার(Gangarampur P.S.) পুলিশ। দোকানের মালিকের ছেলে অভিজিৎ দাস লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে দুটি তাজা বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। যদিও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কেউ ধরা পড়েনি।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, “এলাকায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি শংকর সরকার বলেন, “ঘটনাটি দুঃখজনক। তবে পুলিশ তাদের কাজ করছে। খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে।”মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। দুটি তাজা গুলি উদ্ধার হয়েছে। আমরা খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করব।”

এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ী মহলে নিরাপত্তার দাবি আরও জোরালো হয়েছে। পুলিশ ওই দোকানের সিসিটিভি ফুটেজ(CCTV Footage) খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে। দোকানের মালিকের অভিযোগ দোকানটির সামনে কিছু অংশ ভেঙে গিয়েছিল সেগুলো সে মেরামতি করছিল দুষ্কৃতীরা এসে কার অনুমতি নিয়ে এই মেরামতির কাজ হচ্ছে সে কোথাও জানতে চেয়েছিল। তবে তারা কোন টাকা দাবি করেনি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00