Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজলে স্কুল থেকে ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজোল: মালদা জেলার গাজোলের রানীগঞ্জ হাই স্কুলের ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।মৃত ওই ছাত্রীর নাম তাপসী মন্ডল বয়স(Tapasi Mandal) (১৫)। বাড়ি গাজোলে।সে রানীগঞ্জ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তাপসীর বাড়ি গাজোল ব্লকের শালাই ডাঙ্গা অঞ্চল দহিল এলাকায়। সে রানীগঞ্জ দিদার বাড়িতে থাকত। সেখান থেকে রানীগঞ্জ হাইস্কুলে(Raniganj High School) পড়াশোনা করত। সোমবার স্কুল থেকে আচমকাই বাড়ি ফিরে আসে। তখন বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে একটি ঘরের মধ্যে উড়না দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি তাপসীর মামি দেখতে পেয়ে চিৎকার করে।

স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে(Gajol Hospital)। এরপর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সোমবার বৈকাল ৩টে নাগাদ ওই ছাত্রীর পরিবারের কাছে মৃত্যুর ঘটনা বিষয়ে জিজ্ঞাসা করলে তারা সেই বিষয়ে কিছুই বলতে পারেন নি। স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা বিষয় নিয়ে গাজোল থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। স্কুলে কোন ঘটনা ঘটেছে কিনা তা জানতে মঙ্গলবার সেখানে তদন্তে যাবে গাজল থানার(Gajol P.S.) পুলিশ।

কথা বলবে সহপাঠীদের সঙ্গে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। ওই ছাত্রীর মোবাইল ফোন আছে কিনা তা পুলিশ খতিয়ে দিচ্ছে। প্রেম- প্রণয় বিষয়কে কেন্দ্র করে এই আত্মহত্যা নাকি, এর পেছনে অন্য কোন কারণ আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মঙ্গলবার ময়না তদন্তের পর বিকেলে পরিবারের হাতে ওই ছাত্রীর মৃতদেহ তুলে দেবে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00