নিজস্ব প্রতিনিধি, গাজোল: মালদার গাজোল থানার আইসি ক্লোজ। গাজোল থানার আই সি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করার নির্দেশ। তাঁর জায়গায় আপাতত গাজোল থানার আইসি-র(IC) দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী। গতকাল পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয় গাজোলের আকালপুর এলাকা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন গ্রামের বাসিন্দাদের একাংশ। একাধিক বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনীকে। এই ঘটনার পরপরই ক্লোজ করা হলো থানার আইসিকে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার মালদার গাজোলে পুকুর দখলকে কেন্দ্র করে আকালপুর এলাকায় উত্তেজনা। আগুন জ্বলল বাড়ি ও গাড়িতে। আহত দুই পক্ষের সাত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নিয়ে আসা হল দমকলের একটি ইঞ্জিন। এলাকায় চাপা উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাজোল ২ নং অঞ্চলের শ্যামপুর গ্রামে(Shyampur Village) রয়েছে খাসের দুটি পুকুর । এই পুকুর নিয়ে বিগত পাঁচ বছর ধরে কোর্টে মামলা রয়েছে। নিষেধাজ্ঞা জারি রয়েছে। দুই পুরুষ ধরে দখল করে আছেন সেই সরকারি খাস পুকুর বিশ্বনাথ সরকার।
মঙ্গলবার সংঘর্ষে সুরজিৎ পরামানিক এই ঘটনার জেরে গুরুতর জখম হন ।হাসুয়া দিয়ে গুরুতর জখম হন ।তার হাতে লেগেছে । মনোজ প্রামানিকের মাথায় হাতে আঘাত লেগেছে ।আহতকে করেন হাতি মারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিবাদ হয়। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ আহত বাড়ির লোকজনরা ওই আকালপুর(Akalpur) এলাকায় পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়ির সামনে দিয়ে গেলে একে অপর পক্ষকে দেখতে পেয়ে চড়াও হয়। এরপর শ্যামপুর গ্রামের ওই সুরজিৎ পরামানিক ও মনোজ পরামানিক তাদের পরিবারের লোকজন এসে আগুন লাগিয়ে ধরিয়ে দেয় মেডিসিনের দোকান ও মুদিখানার দোকান সহ বাড়িঘরে। ভাঙচুর করে ।প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এলাকায় উত্তেজনা দেখা দেয়।