Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাইঘাটাতে পুরো রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: পুরো রাস্তা পাকা করতে হবে। এই দাবিকে সামনে রেখে রাস্তার কাজ আটকে দিল ইছাপুর (Ichapur) এলাকার বাসিন্দারা । উওর ২৪ পরগনা জেলার গাইঘাটার(Gaighata) ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের হাটখোলা (Hathkhola)এলাকার ঘটনা। বাইশা শনি মন্দির পর্যন্ত একটি তিন কিলোমিটারের পিচের রাস্তা রয়েছে। যা বর্তমানে পুরোই ভগ্ন দশায় । ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফ থেকে মাত্র ৩০০ মিটার রাস্তা রিপেয়ারিং- এর জন্য অনুমোদন হয়েছে । আজ সকালে ওই রাস্তায় কাজ করতে যায় শ্রমিকরা। তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন ।

এলাকার মানুষদের দাবি পুরো রাস্তা ঠিক করতে হবে। যদি সেটা না হয় তবে রাস্তা সামনের দিক থেকে নয়, পেছন দিক থেকে ঠিক করতে করতে সামনের দিকে আসতে হবে । এলাকাবাসীদের অভিযোগ, সামনেই ভোট তাই এই ৩০০ মিটার রাস্তা মাত্র অনুমোদন হয়েছে। এলাকায় কোনরকম উন্নয়নের কাজ হয় না সারা বছর ভোটের রাজনীতি করে সব দল ।

পরবর্তীতে ঘটনাস্থলে যান ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকরী পাল। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করলে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় । গ্রাম পঞ্চায়েতের প্রধান (Panchayet Pradhan) শংকরী পাল জানান, প্রশাসনের বাইরে আমরা কোন কাজই করতে পারি না।  তাই রাস্তাটি সামনের দিক থেকেই করতে হবে। তবুও আমি চেষ্টা করছি যতটা করা যায় ।  এই ঘটনাকে কেন্দ্র করে গাইঘাটার ইছাপুর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00