Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্য সচিব, শিক্ষামন্ত্রী ও বিধানসভার মুখ্য সচেতক

Share:

 নিজস্ব প্রতিনিধি:জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর আজ ১৫৪ তম জন্মদিন পালিত হল ব্যারাকপুর গান্ধী ঘাটে।ব্যারাকপুর(Barrackpore) গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu), রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। যদিও প্রথাগত ভাবে এই অনুষ্ঠানে হাজির থাকেন রাজ্যের রাজ্যপাল। তবে শারীরিক অসুস্থতার কারণে এ বছর মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে গান্ধী ঘাটে  (Gandhi Ghat)হাজির হতে পারেননি তিনি।

তার অনুপস্থিতিতে রাজ্যের মুখ্য সচিব(Chief Secretary) সহ রাজ্যের মন্ত্রীরা যথাযোগ্য মর্যাদায় স্মরণ করলেন জাতির জনক মহাত্মা গান্ধীকে। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, মহাত্মা গান্ধী যে বার্তা দিয়েছিলেন সেই বার্তা কে কার্যকরী রূপ দিতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান সমাজে আমরা সকলে ধৈর্যহীন হয়ে পড়ছি, আমরা নিজেদের লক্ষ্য থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি ,সেখান থেকে পুনরায় নিজেদের ধৈর্য ফিরিয়ে এনে সঠিক লক্ষ্যে এগোতে হবে। নির্মল বাবু আরো বলেন, গান্ধীজী(Gandhi) যে স্বরাজের ডাক দিয়েছিলেন সেই স্বরাজ সেদিন প্রতিষ্ঠিত হবে, যেদিন সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষ, প্রত্যেকে নিজের অধিকার ফিরে পাবে।

সেই স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলেই কাজ করছি। সেই কাজ আমাদের চালিয়ে যেতে হবে নিরলস ভাবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বর্তমান রাজ্যের রাজ্যপাল তিনি অসুস্থ তিনি হাসপাতালে চিকিৎসা দেন রয়েছেন তাই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ(Nirmal Ghosh) এবং তিনি নিজে উপস্থিত হয়ে অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00