Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪ মাসের বাছুর হয়ে গেল গাই, দিচ্ছে দুধ!

তুফানগঞ্জের ধলপল- ২ গ্রাম পঞ্চায়েতের ছাট গেণ্ডাগুড়ি গ্রামের ঘটনা। বাছুরের মালিক বরকত আলি মণ্ডল পেশায় চাষি। বরকতের বাড়ি এখন ভিড়ে ভর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র চার মাসের বাছুর (CALF), সে কি না গাই (COW)! দুধ (MILK) দিচ্ছে এখন থেকেই। আজবকাণ্ডে তাজ্জব এলাকার বাসিন্দারা। কোচবিহার জেলার এই অদ্ভুত ঘটনা তাক লাগিয়েছে সকলকে। বাছুরের মালিকের নাম বরকত আলি মণ্ডল। তাঁর বাড়িতে লোকে লোকারণ্য। সকলেই দেখতে চায় আজব বাছুর।

তুফানগঞ্জের ধলপল- ২ গ্রাম পঞ্চায়েতের ছাট গেণ্ডাগুড়ি গ্রামের ঘটনা। বাছুরের মালিক পেশায় চাষি। মালিক বরকত জানিয়েছেন, মাত্র ৪ মাস আগে জন্ম হয়েছিল বাছুরের। জন্মের পর অবাক করার মত কিছু চোখে পড়েনি। তবে গত কয়েকদিনে যা দেখছেন, তাতে তাজ্জব তিনি। তাজ্জব স্থানীয়রাও। বরকত বলেন, সম্প্রতি তিনি ওই বাছুরের শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছিলেন। আর তারপর থেকেই দুধ দিচ্ছে ওই বাছুর। স্বাভাবিক ভাবেই এলাকা জুড়ে খবর একটাই। খবর ছড়িয়েছে পাশের গ্রামগুলিতেও। সকলেই ভিড় জমাচ্ছেন বরকতের বাড়িতে। কী করে সম্ভব, তা জানতে চায় সকলেই। দেখতে চায় এমন অবাক বাছুর।

কী করে তা বুঝতে না পেরে বাছুরের মালিক স্থানীয় এক হাতুড়ে ডাক্তার ডেকে এনে বাছুরকে দেখান। ওই হাতুড়ে ডাক্তার পরামর্শ দিয়েছেন, ভালো পশু চিকিৎসক দেখাতে। তিনি কোনও ওষুধ দেননি। বলেছেন, বাছুর দুধ দিচ্ছে, তা হতে পারে না। এটা কোনও রোগ। দ্রুত চিকিৎসা প্রয়োজন। এই ঘটনা অলৌকিক বা মজার নয় বলেও জানিয়েছেন ওই হাতুড়ে চিকিৎসক।

বাছুরের মালিক বলেন, তিনি ও তাঁর পরিবার সহ গ্রামের সকলেই ভেবেছিলেন অবাক ঘটনা। তবে হাতুড়ে ডাক্তার বলেছেন, এটা কোনও রোগ। তাই এই সমস্যা দেখা দিয়েছে। দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন তিনি। তবে বাছুর দুধ দিচ্ছে, তা দেখতে চেয়ে বরকতের বাড়ি এখন ভিড়ে ভর্তি। সকলেই ছবি তুলছে ওই বাছুরের। এলাকা জুড়ে একটাই আলোচনা।  

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00